ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর: একটি মাত্র দ্রব্য উৎপাদন করে এমন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ফার্ম বলে। অন্যদিকে, শিল্প বলতে মূলত অর্থনৈতিক এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায়, যার অধীনে অসংখ্য ফার্ম থাকতে পারে। অর্থাৎ একই ধরনের পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টিকে শিল্প বলে। যেমন- স্টার জুট মিল হলো ফার্ম। আর পাটজাত দ্রব্য উৎপাদনে নিযুক্ত স্টার জুট মিল, আমিন জুট মিল ইত্যাদি ফার্মের সমন্বয়ে পাট শিল্প গড়ে ওঠে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য লেখ।
উত্তর