তোমার মতে উদ্দীপকের পোশাকের বাজার নিয়ন্ত্রণে বাহ্যিক কোনো প্রভাব আছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত পোশাকের বাজারটি হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। আমার মতে, উক্ত বাজারটি নিয়ন্ত্রণে বাহ্যিক কোনো প্রভাব নেই। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে অনেক সংখ্যক বিক্রেতা থাকে, যারা সামান্য ভিন্নতাসহ পণ্য বিক্রি করে। যেমন- একই ধরনের পোশাক হলেও প্রতিটি দোকানের ডিজাইন, ব্রান্ড, গুণগত মান কিংবা মোড়ক ভিন্ন হতে পােের। এ কারণে ক্রেতারা তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন দোকানের পোশাক থেকে নির্বাচন করতে পারে। বাজারে প্রতিটি বিক্রেতার পণ্যের কিছু গ্রাহক থাকে যারা নির্দিষ্ট ওই পণ্যকেই পছন্দ করে, ফলে দাম বাড়লেও তাদের চাহিদা একেবারেই শেষ হয়ে যায় না। এ বাজারে ক্রেতা ও বিক্রেতার মাঝে দর কষাকষির সুযোগ থাকে। এছাড়া একচেটিয়া প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো ফার্মের শিল্পে প্রবেশ এবং প্রস্থানে কোনো বাধানিষেধ নেই। সাধারণত স্বল্পমেয়াদে কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করলে দীর্ঘকালে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করে। আবার কোনো ফার্ম ক্ষতির সম্মুখীন হয়ে দীর্ঘমেয়াদে শিল্প পরিত্যাগ করতে পারে। এক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণে কোনো বাহ্যিক বাধা থাকে না। উদ্দীপকে আবেদ আলী বিক্রেতার সাথে দর কষাকষি করে পোশাক ক্রয় করেন। তার পোশাক কেনার এ বাজারটি হলো একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এ ধরনের বাজার নিয়ন্ত্রণে কোনো বাহ্যিক প্রভাব নেই। সুতরাং বলা যায়, উদ্দীপকে নির্দেশিত পোশাকের বাজার তথা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার নিয়ন্ত্রণে কোনো বাহ্যিক প্রভাব থাকে না।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
তোমার মতে উদ্দীপকের পোশাকের বাজার নিয়ন্ত্রণে বাহ্যিক কোনো প্রভাব আছ…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর