প্রেক্ষপট-১-এর নির্দেশিত বাজারটি সময়ের প্রেক্ষিতে কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
উত্তর: প্রেক্ষাপট-১ এর নির্দেশিত বাজারটি সময়ের প্রেক্ষিতে অতি স্বল্পকালীন বাজার। যে দ্রব্যের ক্রয়-বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় অর্থাৎ কয়েক ঘণ্টা বা কয়েকদিন স্থায়ী হয় তখন সে বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলে। এ ধরনের বাজারে অস্থায়ী ও পচনশীল দ্রব্য ক্রয়-বিক্রয় হয়। এখানে পণ্যের চাহিদার বৃদ্ধি বা হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। যেমন- সকালের কাঁচাবাজার, মাছ, শাকসবজি, দুধ, ইত্যাদির বাজার হলো অতি স্বল্পকালীন বাজার। উদ্দীপকে প্রেক্ষপট-১: এ জনাব আকমল তার মেয়ের বিবাহ অনুষ্ঠানের জন্য ৩০ কেজি দুধ ক্রয় করলেন। তিনি লক্ষ করলেন "বাজারে দুধ না থাকায় অনেক ক্রেতা দুধ ক্রয় করতে পারছেন না।” যা অতি স্বল্পকালীন বাজারের সাথে সাদৃশপূর্ণ। তাই বলা যায়, প্রেক্ষাপট-১ এর নির্দেশিত বাজারটি সময়ের প্রেক্ষিতে অতি স্বল্পকালীন বাজার।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
প্রেক্ষপট-১-এর নির্দেশিত বাজারটি সময়ের প্রেক্ষিতে কোন ধরনের বাজার? …
উদ্দীপক

Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর