উদ্দীপকে মি. ইব্রাহিমের ক্রয়কৃত পণ্যের বাজারটি সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মি. ইব্রাহিমের ক্রয়কৃত বাজারটি তথা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর-মন্তব্যটি যথার্থ। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতারা কিছু সুবিধা ভোগ করে। এ ধরনের বাজারে বিক্রেতার সংখ্যা অনেক হওয়ায় কেউ এককভাবে অন্যের দামকে প্রভাবিত করতে পারে না। ক্রেতারা দ্রব্যের দাম বিষয়ে পূর্ণভাবে জ্ঞাত থাকে। তাই বিক্রেতার পক্ষে বাজার দাম অপেক্ষা বেশি দামে পণ্য বিক্রয় করা সম্ভব হয় না। এছাড়া পূর্ণ প্রতিযোগিতার বাজারে উপকরণের অবাধ বিচরণ থাকে। শিল্পের বিভিন্ন উপকরণের গতিশীলতা থাকায় দাম সর্বত্র সমান থাকে ও সমজাতীয় দ্রব্য হওয়ায় ক্রেতা-বিক্রেতা নির্বিঘ্নে তা ক্রয়-বিক্রয় করতে পারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন, দাম নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে বাইরের বা সরকারি প্রভাব থাকে না। ক্রেতা ও বিক্রেতার দরকষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয়। এ বাজারে ক্রেতার স্বাধীনতা থাকে বিধায় পছন্দ মতো যেকোনো দ্রব্য ক্রয় করতে পারে। এক্ষেত্রে বিক্রেতাগণ বাজার দামের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। বিক্রেতারা বাজারের নির্ধারিত দামেই পণ্য বিক্রয় করে। তাই ক্রেতা-বিক্রেতা উভয়ই উপকৃত হয়। ফলে সমাজ ও অনীতির উন্নয়ন ঘটে। সুতরাং বলা যায়, উদ্দীপকে মি. ইব্রাহিমের ক্রয়কৃত পণ্যের বাজারটি সমাজ ও অর্থনীতির জন্য কল্যাণকর।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকে মি. ইব্রাহিমের ক্রয়কৃত পণ্যের বাজারটি সমাজ ও অর্থনীতির জন্…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর