দীর্ঘকালীন বাজারের ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর: যে বাজারে চাহিদার যেকোনো পরিবর্তনের সাথে যোগানের যেকোনো পরিবর্তন করা সম্ভব তাকে দীর্ঘকালীন বাজার বলে। দীর্ঘকালীন বাজারে কোনো উৎপাদক প্রতিষ্ঠান তার উৎপাদনের আয়তন এবং উপকরণের সম্পূর্ণ পরিবর্তন সাধন করতে পারে। চাহিদা বৃদ্ধি বহুদিন ধরে চলতে থাকলে উৎপাদন প্রতিষ্ঠান নতুন নতুন যন্ত্রপাতি বসিয়ে এবং অন্যান্য উপকরণের ব্যবহার পরিবর্তন করে উৎপাদন এবং যোগানের সাথে সমন্বয় করে ভারসাম্য রক্ষার চেষ্টা করে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
দীর্ঘকালীন বাজারের ধারণাটি ব্যাখ্যা কর।
উত্তর