'ক' কোন ধরনের বাজারকে নির্দেশ করে? উক্ত বাজারের স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক বাজারব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা দরকষাকষির মাধ্যমে সমজাতীয় দ্রব্য বা সেবা নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় করে থাকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি অভিন্ন দাম পাওয়া যায়। সে দামই হলো পূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত দাম। এ দামে বিক্রেতারা যে পরিমাণ বিক্রয় করতে চায়, ক্রেতারাও সেই পরিমাণ দ্রব্য ক্রয় করতে আগ্রহী থাকে। এ বাজারে উপকরণের অবাধ বিচরণ থাকে। এছাড়া বাজারে উৎপাদন, দাম নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে বাইরের বা সরকারি প্রভাব থাকে না। উদ্দীপকে 'ক' বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা, সমজাতীয় দ্রব্য, উপকরণের পূর্ণ গতিশীলতা, ফার্মের অবাধ প্রবেশ লক্ষ করা যায়। এসব বৈশিষ্ট্য পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, 'ক' পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
'ক' কোন ধরনের বাজারকে নির্দেশ করে? উক্ত বাজারের স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপক

Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর