উদ্দীপক-১ এ নির্দেশিত বাজারটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১ এ নির্দেশিত বাজারটি একচেটিয়া বাজার। কোনো দ্রব্যের বাজারে উৎপাদনকারী অর্থাৎ বিক্রেতার সংখ্যা একজন হলে এবং দ্রব্যটির ঘনিষ্ঠ বিকল্প না থাকলে তাকে একচেটিয়া বাজার বলে। একচেটিয়া বাজারে নিম্নোক্ত কতকগুলো বৈশিষ্ট্য দেখা যায়-একক উৎপাদক প্রতিষ্ঠান বা বিক্রেতা, বহুসংখ্যক ক্রেতা, নিকট পরিবর্তক দ্রব্যের অনুপস্থিত, বাজারে প্রবেশের পথে বাধা ইত্যাদি। অর্থাৎ, একচেটিয়া বাজারে কোনো দ্রব্যের মাত্র একজন উৎপাদনকারী অথবা বিক্রেতা হওয়ায় দ্রব্যটির কোনো নিকট পরিবর্তক না থাকায় একচেটিয়া কারবারি তার দ্রব্যের জোগান অথবা দাম নিয়ন্ত্রণের ক্ষেত্রে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়। উদ্দীপক-১ এ মি. কমল 'P [গণিত] দ্রব্যটির একমাত্র উৎপাদক। দ্রব্যটির সমজাতীয় কোনো দ্রব্য বাজারে নেই। আবার তিনি খুব সহজে তার ইচ্ছামতো দাম ও জোগান নিয়ন্ত্রণ করতে পারেন। এসবই একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য। তাই বলা যায়, উদ্দীপক-১ এ নির্দেশিত বাজারটি একচেটিয়া বাজার।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপক-১ এ নির্দেশিত বাজারটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর