উদ্দীপক-২ এর বাজারে চাহিদা ও দাম বাড়লে জোগানের পরিবর্তন কি সম্ভব? মতামত দাও।
উত্তর: উদ্দীপক-২ এর বাজারটি মূলত অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজারে চাহিদা ও দাম বাড়লে জোগানের পরিবর্তন সম্ভব নয়। যে বাজারে চাহিদার হ্রাস-বৃদ্ধি হলেও পণ্যের জোগান পরিবর্তন করা যায় না এরূপ বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলা হয়। যেকোনো নির্দিষ্ট সময়ে দ্রব্যের জোগান স্থির থাকে। কারণ, ওই অতি অল্প সময়ে উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়। ফলে চাহিদার হ্রাস ও বৃদ্ধি হলেও পণ্যের জোগান পরিবর্তন করা যায় না। একটা নির্দিষ্ট সময় পর এ বাজারের অস্তিত্ব পাওয়া যায় না। অতি পচনশীল পণ্যসামগ্রী এ বাজারের একমাত্র পণ্য। উদাহরণ হিসেবে বলা যায়, সকালের কাঁচাবাজার। এ ধরনের বাজারে সকালে স্বল্পকালে দ্রব্যাদি ক্রয় ও বিক্রয়ের জন্য তোলা হয়। দ্রুততার সাথে সকল দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের কার্য সম্পন্ন করা হয়। বেশি দেরি হয় না। কারণ পণ্যের গুণগত মান নিয়ে সংশয় থাকে। বিশেষ কারণে চাহিদা ও দাম হ্রাস-বৃদ্ধি ঘটলেও জোগানের কোনোরূপ পরিবর্তন, পরিমার্জন করা যায় না। কারণ বাজার বসার সময়টা স্বল্প পরিসরের। একজন উৎপাদক অতি দ্রুত উৎপাদন করতে পারে না। উদ্দীপক-২ উল্লিখিত সবজির বাজারেও অতি অল্প সময়ে দ্রব্য কেনাবেচা হয়ে যায়। বিক্রেতা চাইলেও বাড়তি সবজি সরবরাহ করতে পারে না। সুতরাং বলা যায়, উদ্দীপক-২ এর বাজারে তথা অতি স্বল্পকালীন 'বাজারে চাহিদা ও দাম বাড়লেও জোগানের পরিবর্তন সম্ভব নয়।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপক-২ এর বাজারে চাহিদা ও দাম বাড়লে জোগানের পরিবর্তন কি সম্ভব? ম…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর