দৃশ্য-১-এ নির্দেশিত বাজারটি কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্য-১ এ নির্দেশিত বাজারটি অলিগোপলি বাজার। অলিগোপলি এমন এক বাজারব্যবস্থা যেখানে কতিপয় বিক্রেতা ও অনেক ক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করেন, এ ধরনের বাজারে একজন বিক্রেতা অন্যান্য বিক্রেতার আচরণ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করেন, যেমন, "টেলিযোগাযোগ খাতের” ফার্ম তার পণ্যের বিজ্ঞাপনে একজন চলচ্চিত্রের নায়ককে ব্যবহার করলেন। সেটা পর্যবেক্ষণ করে আরেকটি ফার্ম তার বিজ্ঞাপনে একজন জনপ্রিয় খেলোয়াড়কে ব্যবহার করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করেন। দৃশ্য-১ এ 'X [গণিত] নামক একটি মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের পণ্যের প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন জনপ্রিয় ক্রিকেটারকে বিজ্ঞাপনে ব্যবহার করে। ফলে তাদের পণ্য বাজারে দ্রুত পরিচিতি লাভ করে এবং কোম্পানিটি প্রচুর মুনাফা অর্জন করে। যা অলিগোপলি বাজারের বৈশিষ্ট্যের সাথে মিল রয়েছে। তাই বলা যায়, দৃশ্য-১ এ নির্দেশিত বাজারটি হলো অলিগোপলি বাজার।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
দৃশ্য-১-এ নির্দেশিত বাজারটি কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর