'খ' কোন ধরনের বাজার? উক্ত বাজারে ভোক্তার স্বাধীনতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে 'খ' একচেটিয়া বাজার। এ বাজারে ভোক্তার স্বাধীনতা থাকে না। একচেটিয়া বাজারে কোনো একটি ফার্ম কোনো একটি দ্রব্য উৎপাদন করে অসংখ্য ক্রেতাকে যোগান দেয়। উৎপাদক বা বিক্রেতাই পণ্যের যোগান নিয়ন্ত্রণ করে। কোনো নতুন ফার্ম বাজারে প্রবেশ করতে পারে না। উদ্দীপকে 'খ' বাজারে বিক্রেতা যোগান নিয়ন্ত্রণ করে, নিকট পরিবর্তক দ্রব্য নেই, নতুন ফার্মের প্রবেশ বন্ধ, সর্বাধিক মুনাফা অর্জন উল্লেখ করা হয়েছে। যা একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যে দেখা যায়। এ বাজারে একজন মাত্র বিক্রেতা থাকলেও অসংখ্য ক্রেতা থাকে। এখানে নতুন নতুন ফার্ম না থাকায় যেকোনো একটি দ্রব্যের নিকট বিকল্প দ্রব্য থাকে না। এ অবস্থার সুযোগ নিয়ে একচেটিয়া ব্যবসায়ী তার পণ্যের দাম ইচ্ছামতো নির্ধারণ করে। এক্ষেত্রে সমজাতীয় বা বিকল্প দ্রব্য না পাওয়ায় ক্রেতা বাধ্য হয়ে নির্ধারিত দামেই দ্রব্য কিনে থাকে। একচেটিয়া বাজারে নতুন ফার্মের প্রবেশের সুযোগ নেই। নতুন ফার্ম প্রবেশ করতে গেলে একচেটিয়া ফার্ম-পণ্যের উৎপাদন বাড়িয়ে দাম কমিয়ে দেয়। সেক্ষেত্রে নতুন ফার্ম সম্ভাব্য লোকসানের আশঙ্কায় বাজারে প্রবেশ করে না। এর ফলে ক্রেতাসাধারণ ইচ্ছা করলেও অন্য কোনো দ্রব্য ব্যবহার বা ভোগের সুযোগ পায় না। তাই একচেটিয়া বাজার অন্য কোনো ফার্মের সাথে প্রতিযোগিতার সম্মুখীন না হয়েই বেশি মুনাফা অর্জন করে। সুতরাং বলা যায়, 'খ' বাজারে ভোক্তার স্বাধীনতা নেই বললেই চলে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
'খ' কোন ধরনের বাজার? উক্ত বাজারে ভোক্তার স্বাধীনতা মূল্যায়ন কর।
উদ্দীপক

Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর