উদ্দীপকে উল্লিখিত কাঁচামরিচের বাজারটি সময়ের প্রেক্ষিতে কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কাঁচামরিচের বাজার সময়ের প্রেক্ষিতে অতি স্বল্পকালীন বাজার। যে দ্রব্যের ক্রয়-বিক্রয় অতি স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন হয় অর্থাৎ কয়েক ঘণ্টা বা কয়েকদিন স্থায়ী হয় তখন সে বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলে। এ ধরনের বাজারে অস্থায়ী ও পচনশীল দ্রব্য ক্রয়-বিক্রয় হয়। এখানে পণ্যের চাহিদার বৃদ্ধি বা হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। যেমন- সকালের কাঁচাবাজার, মাছ, শাকসবজি, দুধ, ইত্যাদির বাজার হলো অতি স্বল্পকালীন বাজার। উদ্দীপকে দেখা যায়, প্রিতম একদিন সকালে কাঁচামরিচ কেনার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি দেখতে পেলেন কাঁচামরিচের সরবরাহ অনেক কম কিন্তু চাহিদা অনেক বেশি। যা অতি স্বল্পকালীন বাজারকে নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কাঁচামরিচের বাজারটি সময়ের প্রেক্ষিতে অতি স্বল্পকালীন বাজার।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কাঁচামরিচের বাজারটি সময়ের প্রেক্ষিতে কোন ধরনের বা…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর