“ক” দেশটি উন্নয়নের মাত্রায় কোন শ্রেণিভক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' দেশটি উন্নয়নের মাত্রায় উন্নত দেশের শ্রেণিভুক্ত। উন্নত অর্থনীতির দেশে অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে জাতীয় আয়, মাথাপিছু আয় ও জীবনযাত্রার মানও যথেষ্ট বাড়ে। উন্নত দেশগুলো আধুনিক যন্ত্রপাতি ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে থাকে। এসব দেশে উন্নত শিক্ষা ব্যবস্থা, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হয়। উদ্দীপকে সালমান একটি চাকরি নিয়ে 'ক' দেশে যায়। সে দেশে দক্ষ জনশক্তিসহ উন্নত কারিগরি জ্ঞান ও সুষ্ঠুপরিকল্পনার মাধ্যমে অর্থনীতির সকল খাতে সাফল্য দেখতে পায়। যা উন্নত দেশের অর্থনীতির বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তাই দেশটিকে একটি উন্নত দেশের অর্থনীতি বলা যায়।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
“ক” দেশটি উন্নয়নের মাত্রায় কোন শ্রেণিভক্ত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর