উদ্দীপকে উল্লিখিত আম ও জামের বাজার কি একই ধরনের যুক্তি সহকারে তোমার মতামত উল্লেখ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আমের বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক এবং জামের বাজারটি একচেটিয়া বাজার। এর মধ্যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটি আমার কাছে বেশি পছন্দনীয়। পূর্ণ প্রতিযোগিতা এমন এক বাজারব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা সমজাতীয় দ্রব্য বেচা-কেনা করেন। বাজারে চাহিদা ও যোগান দ্বারা পণ্যের দাম নির্ধারিত হয়। অন্যদিকে একচেটিয়া বাজারে একজন বিক্রেতা বা একটিমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো একটি দ্রব্যের সম্পূর্ণ যোগান নিয়ন্ত্রণ করে। একচেটিয়া বাজারে যে দ্রব্যটি বিক্রি হয়, সে দ্রব্যের তেমন কোনো পরিবর্তক দ্রব্য নেই। অর্থাৎ দ্রব্যটির সমজাতীয় বা প্রায় সমজাতীয় কোনো দ্রব্য পাওয়া যায় না। উদ্দীপকে রায়হান সাহেব বাজারে আম কিনতে গিয়ে দেখেন, অসংখ্য ক্রেতা ও বিক্রেতা আম ক্রয়-বিক্রয় করছেন। তিনি আমের সাথে কিছু জাম ক্রয় করতে গিয়ে দেখলেন যে, একজন মাত্র বিক্রেতা থাকায় তিনি ইচ্ছামতো দামে জাম বিক্রি করছেন। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম যা নির্ধারিত হয় সেটি ক্রেতা ও বিক্রেতা উভয়ই মেনে নেয়। অন্যদিকে একচেটিয়া বাজারে বিক্রেতা ইচ্ছা অনুযায়ী দ্রব্যের দাম অথবা যোগান নিয়ন্ত্রণ করে। ফলে ক্রেতার পছন্দীয়তা নষ্ট হয়। সুতরাং উল্লিখিত বিষয়গুলো বিবেচনায় বলা যায়, একচেটিয়া ও পূর্ণ প্রতিযোগিতার মধ্যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারই আমার কাছে বেশি পছন্দনীয়।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত আম ও জামের বাজার কি একই ধরনের যুক্তি সহকারে তোমার…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর