উদ্দীপক-১-এ সময়ের ভিত্তিতে কোন বাজারের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১ এ সময়ের ভিত্তিতে অতি স্বল্পকালীন বাজারের ইঙ্গিত রয়েছে। যেখানে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে। কারণ ঐ অতি অল্পসময়ে উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়। ফলে চাহিদার বৃদ্ধি হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। উদাহরণ হিসেবে বলা যায় সকালের কাঁচা বাজার। এ ধরনের বাজারে সকালে স্বল্প সময়ের মধ্যে পণ্যের চাহিদা ও দাম বৃদ্ধি হলেও এই অল্প সময়ে যোগানের পরিবর্তন করা যায় না। উদ্দপক-১ এ দেখা যায়, কৌশিক সাহেব বাজারে মাছ কিনতে গিয়ে দেখলেন মাছের সরবরাহ খুব কম। ক্রেতার সংখ্যা বেশি হওয়ায় সব ক্রেতা মাছ কিনতে পারলেন না। কয়েকজন মাছ না কিনেই বাড়ি ফিরলেন। এ বাজারে দ্রব্যের যোগান বাড়ানো সম্ভম্ব হয় না যা অতি স্বল্পকালীন বাজারে বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপক-১ এ সময়ের ভিত্তিতে অতি স্বল্পকালীন বাজারের ইঙ্গিত রয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপক-১-এ সময়ের ভিত্তিতে কোন বাজারের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর