শেয়ারFacebookWhatsApp

প্রেক্ষাপট-১ এর বাজারটি কোন ধরনের বাজারের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: প্রেক্ষাপট-১ এর বাজারটি অতি স্বল্পকালীন বাজার। কেননা রহমত আলী যে বাজারে সবজি বিক্রয় করে তা খুব স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়, যা অতি স্বল্পকালীন বাজারের বৈশিষ্ট্য বহন করে। যেখানে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে। কারণ ওই অতি অল্প সময়ে উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়। ফলে চাহিদার বৃদ্ধি-হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। এরূপ বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, সকালের কাঁচা বাজার। এ ধরনের বাজারে সকালে স্বল্প সময়ের মধ্যে পণ্যের চাহিদা ও দাম বৃদ্ধি হলেও এ অল্প সময়ে যোগানের পরিবর্তন করা যায় না।. অতএব দেখা যায়, প্রেক্ষাপট-১ এর রহমত সাহেবের বাজারটিতে খুব অল্প সময়ের মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। ফলে উক্ত বাজারটি অতি স্বল্পকালীন বাজার।

SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল

প্রেক্ষাপট-১ এর বাজারটি কোন ধরনের বাজারের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা…

উদ্দীপক

প্রেক্ষাপট-১: রহমত আলী একজন সবজি বিক্রেতা। তিনি প্রতিদিন সকালে সবজি নিয়ে বাজারে যান। খুব অল্প সময়ের মধ্যেই তার সবজি বিক্রয় শেষ হয়ে যায়। তাই সকল ক্রেতা চাইলেও সবজি ক্রয় করতে পারে না। প্রেক্ষাপট-২: জামাল দোকানে একটি সাবান কিনতে গেলে বিক্রেতা তাকে একটি সাবান দেন। সে এ সাবানটির পরিবর্তে অন্য কোম্পানির একটি সাবান চাইলে বিক্রেতা বলেন, সাবান ভিন্ন কোম্পানির হলেও মান একই। জামাল তখন বিক্রেতাকে বলেন, আপনার ধারণাটি সঠিক নয়। আসলে এর মধ্যে গুণগত ও বাহ্যিক কিছু পার্থক্য আছে।

Rajshahi · 2019

উত্তর

যে বাজারে কতিপয় বিক্রেতা ও অসংখ্য ক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করে সেই বাজারকে অলিগোপলি বাজার বলে।

উত্তর

একচেটিয়া শিল্পে নতুন ফার্মের প্রবেশের সুযোগ নেই। নতুন ফার্ম প্রবেশ করতে গেলে একচেটিয়া ফার্ম পণ্যের উৎপাদন বাড়িয়ে দাম কমিয়ে দেয়। সেক্ষেত্রে নতুন ফার্ম সম্ভাব্য লোকসানের ভয়ে প্রবেশ করে না। সেজন্যই একচেটিয়া বাজারে নতুন ফার্ম প্রবেশ করতে পারে না।

উত্তর

প্রেক্ষাপট-১ এর বাজারটি অতি স্বল্পকালীন বাজার। কেননা রহমত আলী যে বাজারে সবজি বিক্রয় করে তা খুব স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়, যা অতি স্বল্পকালীন বাজারের বৈশিষ্ট্য বহন করে। যেখানে নির্দিষ্ট সময়ে বাজারে দ্রব্যের যোগান স্থির থাকে। কারণ ওই অতি অল্প সময়ে উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়। ফলে চাহিদার বৃদ্ধি-হ্রাস হলেও পণ্যের যোগান পরিবর্তন করা যায় না। এরূপ বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, সকালের কাঁচা বাজার। এ ধরনের বাজারে সকালে স্বল্প সময়ের মধ্যে পণ্যের চাহিদা ও দাম বৃদ্ধি হলেও এ অল্প সময়ে যোগানের পরিবর্তন করা যায় না।. অতএব দেখা যায়, প্রেক্ষাপট-১ এর রহমত সাহেবের বাজারটিতে খুব অল্প সময়ের মধ্যে বিক্রি শেষ হয়ে যায়। ফলে উক্ত বাজারটি অতি স্বল্পকালীন বাজার।

উত্তর

প্রেক্ষাপট-২-এর বাজার অর্থনীতিতে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারকে নির্দেশ করে। কেননা উক্ত বাজারে জামাল সাহেব সাবান ক্রয় করেন। যে সাবানের মধ্যে ভিন্ন কোম্পানির গুণগত ও বাহ্যিক পার্থক্য রয়েছে; যা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যকে নির্দেশ করে। নিচে এর বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো- ১. ফার্ম/বিক্রেতার সংখ্যা: একচেটিয়া প্রতিযোগিতায় ফার্মের সংখ্যা অসংখ্য। এক একটি ফার্ম বাজারে মোট উৎপাদনের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করতে পারে। ২. উৎপাদিত দ্রব্যের পৃথকীকরণ: একচেটিয়া প্রতিযোগিতার অধীনে বিভিন্ন ফার্ম যেসব পণ্য উৎপাদন করে, সেগুলো অনেকটা সদৃশ হলেও একটিকে অপরটি থেকে পৃথক করা সম্ভব। ৩. শিল্পে ফার্মের অবাধ প্রবেশ ও প্রস্থান: একচেটিয়া প্রতিযোগিতার ক্ষেত্রে শিল্পে ফার্মের প্রবেশ এবং প্রস্থানে ফার্মের কোনো বাধানিষেধ নেই। সাধারণত স্বল্পমেয়াদে কোনো ফার্ম অস্বাভাবিক মুনাফা করলে দীর্ঘকালে নতুন ফার্ম শিল্পে প্রবেশ করে। ৪. বিজ্ঞাপন ও বিক্রয় খরচ: প্রত্যেকটি ফার্ম তার পণ্যের বিক্রি বাড়াতে বেশি প্রচার করে। বেশি প্রচারের ফলে এ ফার্মগুলোর বিজ্ঞাপন ও আনুষঙ্গিক বিক্রয়জনিত ব্যয় বেড়ে যায়। ৫.চাহিদার প্রকৃতি: কোনো ফার্ম পণ্যের মূল্য বৃদ্ধি করলে অনেক ভোক্তা অপর ফার্মের পরিবর্তক দ্রব্য ক্রয় করলেও এমন কিছু ভোক্তা থাকে, যারা প্রথম ফার্মের পণ্যই কম পরিমাণে হলেও ক্রয় করে। ৬.মুনাফা সর্বোচ্চকরণ: একচেটিয়া প্রতিযোগিতার বাজারে প্রত্যেক বিক্রেতার লক্ষ্য থাকে মুনাফার পরিমাণ সর্বাধিক করা। ৭. দ্রব্যের অনুকরণ: একচেটিয়া প্রতিযোগিতার বাজারে একজন বিক্রেতা অপর একজন বিক্রেতার উৎপাদিত দ্রব্য পূর্ণ অনুকরণ করতে পারে না। ফলে প্রত্যেক বিক্রেতা বা ফার্ম একচেটিয়া ফার্মের মতো নিজ নিজ দ্রব্যের যোগান বা যোগান নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণ করতে পারে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৫ : বাজার
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আনু মিয়া একজন ক্ষুদ্র কৃষক। সে তার সামান্য জমিতে পেঁপে চাষ করে দৈনন্দিন চাহিদা মেটানোর কারণে সে তার উৎপাদিত পণ্য কাশেম আলীর কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হয়। কাশেম বেপারি সেই পেঁপে শহরে নিয়ে বিক্রি করে প্রচুর মুনাফা করে।

Combined · 2017

ক
বাজার কী?
খ
বিস্তৃত বাজার বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে উল্লিখিত কাশেম আলী কী ধরনের ব্যবসায়ী? ব্যাখ্যা কর।
ঘ
আনু মিয়া তার উৎপাদিত পণ্যটি সময়ের বিবেচনায় কোন ধরনের বাজার, ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.বিস্তৃত বাজার বলতে কী বোঝায়?

বিস্তৃত বাজার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাজার কী?

বাজার কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জামাল চালের আড়তের একজন দোকানদার। তার আড়তে সব সময় বিভিন্ন ধরনের চাল ক্রয়-বিক্রয় করা হয়। সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় সেও বেশি দামে চাল বিক্রয় করতে থাকে। সাংবাদিকরা তার কারণ জানতে চাইলে জামাল জানায়, "কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় চাল মজুদ করে রাখায় দাম বেড়ে গিয়েছে।"

Combined · 2018

ক
শিল্প কাকে বলে?
খ
উপকরণ বাজার বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকে যে বাজারের কথা বলা হয়েছে তার ধরন ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে উল্লিখিত শেষ উক্তিটি আংশিকভাবে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত - মতামত দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.উপকরণ বাজার বলতে কী বোঝায়?

উপকরণ বাজার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.শিল্প কাকে বলে?

শিল্প কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নীলা লিচু কিনতে বাজারে গিয়ে দেখল অনেক ব্যবসায়ী লিচু বিক্রি করছে এবং ক্রেতার সংখ্যাও অনেক। তিনি কয়েকটি দোকান যাচাই করে দেখলেন লিচুর মান একই। তাই তিনি আরও কয়েকটি দোকান যাচাই করে নিজের পছন্দমতো লিচু ক্রয় করলেন। অন্যদিকে তার ভাই নিলয় গ্রামের একটি দোকানে ঘড়ি কিনতে গিয়ে একটি ঘড়ি পছন্দ করে দাম জিজ্ঞেস করলে দোকানদার দাম বেশি চায়। নিলয় দাম কমানোর জন্য চেষ্টা করলেও দোকানদার দাম হ্রাস করতে রাজি হয় না। আশপাশে অন্যকোনো ঘড়ির দোকান না থাকায় নিলয় বাধ্য হয়ে বেশি দামে ঘড়িটি উক্ত দোকান হতে ক্রয় করে।

Dinajpur · 2019

ক
বাজার কাকে বলে?
খ
অতি স্বল্পকালীন বাজারে পণ্যের যোগান বৃদ্ধি করা যায় না কেন?
গ
উদ্দীপকে লিচুর বাজার প্রতিযোগিতার ভিত্তিতে কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে ঘড়ির বাজারটি চিহ্নিতপূর্বক বাংলাদেশে উক্ত বাজারের অস্তিত্ব আছে কিনা বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.অতি স্বল্পকালীন বাজারে পণ্যের যোগান বৃদ্ধি করা যায় না কেন?

অতি স্বল্পকালীন বাজারে পণ্যের যোগান বৃদ্ধি করা যায় না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাজার কাকে বলে?

বাজার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আনু মিয়া তার উৎপাদিত পণ্যটি সময়ের বিবেচনায় কোন ধরনের বাজার, ব্যাখ্যা কর।উদ্দীপকে উল্লিখিত কাশেম আলী কী ধরনের ব্যবসায়ী? ব্যাখ্যা কর।বিস্তৃত বাজার বলতে কী বোঝায়?বাজার কী?উদ্দীপকে উল্লিখিত শেষ উক্তিটি আংশিকভাবে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যের সাথে সম্পৃকউদ্দীপকে যে বাজারের কথা বলা হয়েছে তার ধরন ব্যাখ্যা কর।উপকরণ বাজার বলতে কী বোঝায়?শিল্প কাকে বলে?উদ্দীপকে ঘড়ির বাজারটি চিহ্নিতপূর্বক বাংলাদেশে উক্ত বাজারের অস্তিত্ব আছে কিনা বিশউদ্দীপকে লিচুর বাজার প্রতিযোগিতার ভিত্তিতে কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।অতি স্বল্পকালীন বাজারে পণ্যের যোগান বৃদ্ধি করা যায় না কেন?বাজার কাকে বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।