উদ্দীপকে উল্লিখিত প্রসাধনী সামগ্রীর বাজারটির ধরন বর্ণনা কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রসাধনী সামগ্রীর বাজারটি একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে পূর্ণ প্রতিযোগিতা এবং একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য একযোগে দেখা যায়। একচেটিয়া প্রতিযোগিতায় বিভিন্ন ফার্ম যে দ্রব্যগুলো উৎপাদন করে তার মধ্যে কিছু ভিন্নতা থাকে। উদ্দীপকে দেখা যায়, মল্লিক 'সাহেব প্রসাধনী দ্রব্য কিনতে গিয়ে দেখেন বাজারে প্রাপ্ত সমজাতীয় দ্রব্যগুলোর ব্যবহার একই হলেও মোড়ক, গন্ধ ভিন্ন এবং দামের ক্ষেত্রেও সামান্য পার্থক্য রয়েছে। এক্ষেত্রে প্রসাধনীর বাজার একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের অন্তর্গত। এ ধরনের বাজারে ফার্মের সংখ্যা অসংখ্য। ফার্মে উৎপাদিত দ্রব্যগুলো গুণগত ও বাহ্যিক দিক থেকেও কিছুটা পৃথক হয়ে থাকে। একচেটিয়া প্রতিযোগিতার ক্ষেত্রে কোনো ফার্মের শিল্পে প্রবেশ এবং প্রস্থানে কোনো বাধা নেই। বেশি প্রচারের ফলে এ ফার্মগুলোর বিজ্ঞাপন ও আনুষঙ্গিক বিক্রয়জনিত ব্যয় বেড়ে যায়। প্রচার ও দ্রব্যের গুণগত মানের মাধ্যমে এ ফার্মগুলো পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে। ফার্মগুলোর চাহিদা রেখার আকৃতিও এক রকম হয় না। প্রত্যেক বিক্রেতার লক্ষ্য থাকে মুনাফার পরিমাণ সর্বাধিক করা। দ্রব্যের পূর্ণ অনুকরণ করা সম্ভব হয় না। উদ্দীপকে উল্লিখিত মল্লিক সাহেবের প্রসাধনীর এসব বৈশিষ্ট্যই বিদ্যমান। তাই উক্ত প্রসাধনীর বাজারটি একচেটিয়া প্রতিযোগিতামূলক
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রসাধনী সামগ্রীর বাজারটির ধরন বর্ণনা কর
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর