উদ্দীপকে মাছের বাজারটি কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মাছের বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কেননা রীনা মাছ কেনার জন্য যে বাজারে গেছে সেখানে বিক্রেতা অসংখ্য যারা দর কষাকষির মাধ্যমে বিক্রয় করে। এগুলো পূর্ণ প্রতিযোগিতার বৈশিষ্ট্য বহন করে। পূর্ণ প্রতিযোগিতা এমন এক বাজারব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় দ্রব্য বেচাকেনা করেন। বাজারে চাহিদা ও যোগান দ্বারা পণ্যের দাম একবার নির্ধারিত হলে কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে এককভাবে বা ব্যক্তিগতভাবে তা পরিবর্তন করা সম্ভব হয় না। একজন ক্রেতার চাহিদা বা একজন বিক্রেতার যোগান বাজারের একটা নগণ্য অংশ মাত্র। সুতরাং একজন বা অল্প কয়েকজন ক্রেতা-বিক্রেতা সমজাতীয় দ্রব্যের বাজার দামকে প্রভাবিত করতে পারে না। অতএব দেখা যায়, উদ্দীপকের মাছের বাজারের সাথে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যের মিল রয়েছে। তাই উদ্দীপকের বাজারটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকে মাছের বাজারটি কোন ধরনের বাজার? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর