বাংলাদেশকে 'ক' দেশের পর্যায়ে উন্নীত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশকে 'ক' দেশের পর্যায়ে তথা উন্নত দেশে উন্নীত করতে হলে ক্রমাগত অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন বলে আমি মনে করি। উন্নয়নশীল দেশে পরিকল্পিত অর্থনৈতিক কর্মসূচি নেওয়া জরুরি। উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে অর্থনীতি গতিশীল হবে। এতে দ্রব্য ও সেবার উৎপাদন বাড়বে। ফলে দেশটি এক সময় উন্নত দেশের সমপর্যায়ে উন্নীত হবে। উদ্দীপকের 'ক' নামক রাষ্ট্রে দক্ষ জনশক্তিসহ উন্নত কারিগরি জ্ঞান ও সুষ্ঠু পরিকল্পনা রয়েছে। উল্লিখিত বৈশিষ্ট্য বিবেচনায় 'ক' নামক দেশটিকে উন্নত দেশ বলা যায়। সাধারণত উন্নয়নশীল দেশগুলো অধিকমাত্রায় কৃষিনির্ভর হয়ে থাকে। বাংলাদেশকে উন্নত দেশের পর্যায়ে নিতে হলে কৃষির ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে শিল্পনির্ভর করতে হবে। পাশাপাশি পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বাণিজ্য ঘাটতি দূরীকরণ ও জীবনযাত্রার মান উন্নয়নে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এতে মাথাপিছু আয় ও জাতীয় আয় বাড়বে। এভাবে অব্যাহত অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে 'ক' দেশটির পর্যায়ে উন্নীত করা যাবে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
বাংলাদেশকে 'ক' দেশের পর্যায়ে উন্নীত করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর