উপরের সূচি থেকে বাজার ভারসাম্যের চিত্র অংকন করে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম নির্ণয় করা হলো এবং অন্যান্য দামে চাহিদা ও যোগানের অবস্থা বিশ্লেষণ করা হলো- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে [গণিত] চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে [গণিত] দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে DD হলো উদ্দীপকের আলোকে অঙ্কিত চাহিদা রেখা এবং SS হলো যোগান রেখা। আমরা জানি, বাজার ভারসাম্যের শর্ত অনুযায়ী চাহিদা (DD) ও যোগানের (SS) সমতাস্থলে ভারসাম্য নির্ধারিত হয়। চিত্রে DD এবং SS রেখা পরস্পর b বিন্দুতে ছেদ করাই b বিন্দুতে ভারসাম্য নির্ধারণ হয়েছে। b বিন্দু অনুসারে ভারসাম্য দাম ১০ টাকা এবং ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ ৪ একক। এখন যদি দ্রব্যের দাম কমে ৫ টাকা হয় তাহলে যোগানের পরিমাণ ২ একক কিন্তু চাহিদার পরিমাণ ৬ একক হয়। এক্ষেত্রে যোগানের তুলনায় চাহিদা বেশি হয়। অর্থাৎ বাজারে ঘাটতি দেখা যায়, যা দাম বৃদ্ধি ঘটাবে এবং পুনরায় ভারসাম্যে উপনীত হবে। আবার দ্রব্যের দাম যদি বৃদ্ধি পেয়ে ১৫ টাকা হয় তবে চাহিদার তুলনায় যোগান বেশি হয়। অর্থাৎ বাজারে উদ্বৃত্ত দেখা দিবে। উদ্বৃত্ত পণ্য বিক্রির জন্য দাম কমবে। সুতরাং দেখা যায়, শুধু ভারসাম্য দামে অর্থাৎ ১০ টাকায় বাজার স্থির থাকবে, অন্য দামে দ্রব্যের ঘাটতি অথবা উদ্বৃত্তের ফলে পরিবর্তিত হয়ে ভারসাম্যে উপনীত হবে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উপরের সূচি থেকে বাজার ভারসাম্যের চিত্র অংকন করে বিশ্লেষণ কর।
উদ্দীপক

Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দ্রব্যের দাম যখন ৫ টাকা তখন চাহিদার পরিমাণ ৬ একক, যার সমন্বয় বিন্দু a। দাম বেড়ে যখন ১০ টাকা তখন চাহিদার পরিমাণ কমে ৪ একক হয়। যার সমন্বয় বিন্দু b। দাম আরও বেড়ে যখন ১৫ টাকা হয় তখন চাহিদার পরিমাণ কমে ২ একক হয়। যার সমন্বয় বিন্দু c। এখন, a, b, c বিন্দুগুলো যোগ করে DD রেখা পাওয়া যায়। DD রেখাই উদ্দীপকের সূচি থেকে অঙ্কিত চাহিদা রেখা।উত্তর
চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে DD হলো উদ্দীপকের আলোকে অঙ্কিত চাহিদা রেখা এবং SS হলো যোগান রেখা। আমরা জানি, বাজার ভারসাম্যের শর্ত অনুযায়ী চাহিদা (DD) ও যোগানের (SS) সমতাস্থলে ভারসাম্য নির্ধারিত হয়। চিত্রে DD এবং SS রেখা পরস্পর b বিন্দুতে ছেদ করাই b বিন্দুতে ভারসাম্য নির্ধারণ হয়েছে। b বিন্দু অনুসারে ভারসাম্য দাম ১০ টাকা এবং ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ ৪ একক।
এখন যদি দ্রব্যের দাম কমে ৫ টাকা হয় তাহলে যোগানের পরিমাণ ২ একক কিন্তু চাহিদার পরিমাণ ৬ একক হয়। এক্ষেত্রে যোগানের তুলনায় চাহিদা বেশি হয়। অর্থাৎ বাজারে ঘাটতি দেখা যায়, যা দাম বৃদ্ধি ঘটাবে এবং পুনরায় ভারসাম্যে উপনীত হবে। আবার দ্রব্যের দাম যদি বৃদ্ধি পেয়ে ১৫ টাকা হয় তবে চাহিদার তুলনায় যোগান বেশি হয়। অর্থাৎ বাজারে উদ্বৃত্ত দেখা দিবে। উদ্বৃত্ত পণ্য বিক্রির জন্য দাম কমবে। সুতরাং দেখা যায়, শুধু ভারসাম্য দামে অর্থাৎ ১০ টাকায় বাজার স্থির থাকবে, অন্য দামে দ্রব্যের ঘাটতি অথবা উদ্বৃত্তের ফলে পরিবর্তিত হয়ে ভারসাম্যে উপনীত হবে।