উদ্দীপকে উল্লিখিত বাজারটি অঞ্চলভেদে কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বাজারটি অঞ্চলভেদে জাতীয় বাজারের অন্তর্ভুক্ত। যে দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই দ্রব্যের বাজারকে জাতীয় বাজার বলে। যেমন- মোটা চালের বাজার, দেশীয় বস্ত্র, প্রসাধনী ইত্যাদির বাজার। উদ্দীপকে দেখা যায়, করিম মোল্লার মগবাজারে একটি চালের দোকান আছে। তার দোকানে বিভিন্ন ধরনের চাল ক্রয়-বিক্রয় হয়। রওশন বেগম প্রতিমাসে এই দোকান থেকে চাল ক্রয় করেন। যা জাতীয় বাজারের বৈশিষ্ট্যের সাথে সংগতিপূর্ণ। কেননা জাতীয় বাজারের পণ্য এক স্থানে উৎপন্ন হলেও তা দেশের অনেক জায়গায় ছড়িয়ে যায়। ফলে কৃষকের লাভের পরিমাণও বেশি হয়। তাই বলা যায়, উদ্দীপকে জাতীয় বাজারের কথা বলা হয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বাজারটি অঞ্চলভেদে কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? …
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর