সবুর সাহেবের ক্রয়কৃত দ্রব্যগুলোর বাজার প্রকৃতি ও দাম নির্ধারণের প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর: সবুর সাহেবের ক্রয়কৃত চাল, ডাল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দ্রব্য এবং লেভেলযুক্ত বোতলজাত তেল ও টুথপেস্ট একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের দ্রব্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো এমন এক বাজারব্যবস্থা যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা সমজাতীয় দ্রব্য বা সেবা বেচা-কেনা করে। এ বাজারে চাহিদা ও যোগান দ্বারা পণ্যের দাম নির্ধারিত হয়। কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে এককভাবে বা ব্যক্তিগতভাবে তা পরিবর্তন করা সম্ভব হয় না। অন্যদিকে সমজাতীয় অথচ পৃথকীকরণ করা যায় এমন সব দ্রব্য নিয়ে প্রতিযোগিতা এবং একচেটিয়া উৎপাদন সমন্বয়ে যে বাজার গড়ে ওঠে তাকে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলে। যেমন গায়ে মাখার সাবান, বিভিন্ন রকম টুথপেস্ট, বিভিন্ন কোম্পানির শাড়ি-কাপড়, ব্লেড ইত্যাদি। একচেটিয়া প্রতিযোগিতমূলক বাজারে বিক্রেতা দ্রব্যের দাম নির্ধারণ করে। এ বাজারে বিক্রেতা চাইলেই কোনো একটি পণ্যের দাম বাড়াতে বা কমাতে পারে।
SSC অর্থনীতি অধ্যায়-৫ : বাজার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৫ : বাজার · সৃজনশীল
সবুর সাহেবের ক্রয়কৃত দ্রব্যগুলোর বাজার প্রকৃতি ও দাম নির্ধারণের প্র…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর