আফনান সাহেবের রক্তে উদ্দীপকের বৃদ্ধি পাওয়া উপাদানটি যে সমস্যা তৈরি করতে পারে- তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আফনান সাহেবের রক্তে LDL বৃদ্ধি পেয়েছে। LDL কে খারাপ কোলেস্টেরল বলা হয় কারণ এর উচ্চ মাত্রা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। LDL রক্তে বৃদ্ধি পেলে যে ধরনের সমস্যা তৈরি করতে পারে তা নিম্নে ব্যাখ্যা করা হলো: কোলেস্টেরল রক্তনালীর ভেতরের দেওয়ালে জমা হয়ে প্লাক তৈরি করে - যা রক্তনালিকে সরু ও শক্ত করে তোলে। ধমনিগাত্রে চর্বি জমা হওয়ার কারণে স্বাভাবিক রক্তপ্রবাহে বিঘ্ন ঘটে ফলে হৃৎপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন এবং খাদ্যসার না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়। রক্ত চলাচল কমে যাওয়ার কারণে বুকে ব্যথা অনুভূত হয়। এ অবস্থাকে অ্যানজিনা বলে। ধমনির গায়ে বেশি চর্বি জমা হয়ে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয় ফলে করোনারি হৃদরোগের আশঙ্কা অনেকগুণ বেড়ে যায়। এছাড়াও রক্তনালিতে চর্বি জমে সরু হয়ে গেলে রক্ত পাম্প করার জন্য বেশি চাপ দিতে হয় ফলে উচ্চ রক্তচাপ হতে পারে এবং চর্বি জমে বন্ধ হয়ে গেলে স্ট্রোকের ঝুঁকিও রয়েছে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
আফনান সাহেবের রক্তে উদ্দীপকের বৃদ্ধি পাওয়া উপাদানটি যে সমস্যা তৈরি …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
