স্বেচ্ছাসেবক রক্তের গ্রুপ পরীক্ষা করে রক্ত সংগ্রহ করলো কেন? ব্যাখ্যা করো।
উত্তর: স্বেচ্ছাসেবকেরা রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংকে জমা রাখেন। অনেক সময় মুমূর্ষু রোগীর বা দুর্ঘটনায় আহত ব্যক্তির রক্তের প্রয়োজন হয়। জরুরি ভিত্তিতে অনেক সময় এ ব্লাড ব্যাংকের রক্ত রোগীর দেহে সঞ্চালন করা হয়। রক্ত সঞ্চালনের পূর্বে রোগীর রক্তের গ্রুপ জানা থাকা আবশ্যক। কারণ সব গ্রুপই সব গ্রুপের ব্যক্তিকে রক্ত দিতে পারে না। রক্তের এন্টিবডি ও তার সাথে অসামঞ্জস্যপূর্ণ এন্টিজেন অন্য কোনো গ্রুপের রক্তকে জমিয়ে দেয়। যেমন A গ্রুপের রক্তের এন্টিবডি (b) B গ্রুপের লোহিত কণিকাকে জমিয়ে দেয়। এতে রোগীর জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। আবার নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে কখনই পজেটিভ গ্রুপের ব্যক্তি রক্ত দিতে পারবে না। এক্ষেত্রে রক্ত জমাট বাঁধাসহ বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। মুমূর্ষু রোগীকে রক্ত দানের ক্ষেত্রে এসকল জটিলতার হাত থেকে মুক্ত রাখার লক্ষ্যেই স্বেচ্ছাসেবকেরা রক্ত সংগ্রহের ক্ষেত্রে রক্তের গ্রুপ পরীক্ষা করেই তা সংগ্রহ করে ছিলেন।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
স্বেচ্ছাসেবক রক্তের গ্রুপ পরীক্ষা করে রক্ত সংগ্রহ করলো কেন? ব্যাখ্য…
উদ্দীপক
Comilla · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

