"সঠিক ও পরিমিত খাদ্যগ্রহণ, পরিমিত ব্যায়াম ও হাঁটা-চলার মাধ্যমে সুস্থ জীবন লাভ করা যায়"-উক্তিটির সাথে M এর সম্পর্ক বিশ্লেষণ করো।সিত
উত্তর: অসুস্থ-স্বাভাবিক জীবনধারা বজায় রাখতে সঠিক ও পরিমিত খাদ্য গ্রহণ, পরিমিত ব্যায়াম ও হাঁটা-চলার গুরুত্ব অপরিসীম। এগুলোর সাথে উদ্দীপকের চিত্র-M তথা হৃৎপিণ্ডের গভীর সম্পর্ক রয়েছে। জীবের দৈহিক বৃদ্ধি, বিকাশ ও সুস্থতার জন্য পরিমিত পুষ্টি তথা সুষম খাদ্যের প্রয়োজন। সুষম খাদ্য পরিপাকের পর শোষণযোগ্য পুষ্টি উপাদান রক্তের মাধ্যমে দেহের সকল কোষে পৌঁছে থাকে। আবার বিরামহীন এবং গতিশীল সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড সমস্ত শরীরে এ রক্ত সঞ্চালন করে থাকে। কোনো কারণে হৃৎপিন্ডের এ গতিশীল সংকোচন-প্রসারণ বন্ধ হলে জীবের স্বাভাবিক জীবন ধারা ব্যাহত হয় এমনকি মৃত্যু ঘটে। তাই সুস্থ জীবন ধারা বজায় রাখতে হৃৎপিণ্ডের সুস্থতা আবশ্যক। বিভিন্ন ধরনের তেল ও চর্বি জাতীয় খাদ্য হৃৎপিন্ডের কার্যক্রমকে ব্যাহত করে। অধিক মাত্রায় তেল ও চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করলে হৃৎপিণ্ডের রক্তনালিতে কোলেস্টেরল জমা হয়ে রক্ত প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হৃৎপিণ্ডের ক্ষতি করে। প্রতিদিন পরিমিত ব্যায়াম ও হাঁটা-চলা করলে হৃৎপিণ্ডের রক্তনালিতে কোলেস্টেরল জমতে পারে না এবং হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে সমস্ত শরীরে স্বাভাবিক ক্ষমতা বৃদ্ধি পায়। এতে সমস্ত শরীরে স্বাভাবিক রক্ত সঞ্চালন ঘটে, ফলে সকল কোষ পর্যাপ্ত পুষ্টি ও [গণিত] পেয়ে থাকে। সুতরাং মেদ সৃষ্টিকারী খাদ্য যেমন- তেল, চর্বি, অতিরিক্ত শর্করা পরিহার ও সুষম খাদ্য গ্রহণ, প্রতিদিন পরিমিত ব্যায়াম এবং হাঁটা-চলার মাধ্যমে সুস্থ জীবন লাভ করা সম্ভব, যেখানে চিত্র-M তথা হৃৎপিণ্ডের গতিশীল পাম্প ক্রিয়া ওতপ্রোতভাবে সম্পর্কিত।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
"সঠিক ও পরিমিত খাদ্যগ্রহণ, পরিমিত ব্যায়াম ও হাঁটা-চলার মাধ্যমে সুস্…
উদ্দীপক

Sylhet · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
