শেয়ারFacebookWhatsApp

চিত্র M এর কার্যক্রমের সাথে জড়িত টিস্যুর গঠন বৈশিষ্ট্য লেখো।

উত্তর: উদ্দীপকের চিত্র-M হলো মানব হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে পাম্প যন্ত্রের সঙ্গে তুলনা করা হয়। কারণ এটি প্রতিনিয়ত সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্তকে পাম্প করে সমস্ত শরীরে প্রেরণ করে। হৃৎপিণ্ডের এই কার্যক্রমের সঙ্গে জড়িত টিস্যু হলো- হৃদপেশি টিস্যু। নিচে এর গঠন বৈশিষ্ট্য উল্লেখ করা হলো- i. হৃদপেশির টিস্যু হলো বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি টিস্যু। ii. এই টিস্যুর কোষগুলো নলাকৃতির (অনেকটা ঐচ্ছিক পেশির মতো)। iii. হৃদপেশির টিস্যুর কোষগুলো শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। iv. এ টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এদের সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। v . হৃদপেশির টিস্যুর কোষগুলো শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। vi. এই টিস্যু সৃষ্টির পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে হৃৎপিণ্ডকে গতিশীল রাখে।

SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল

চিত্র M এর কার্যক্রমের সাথে জড়িত টিস্যুর গঠন বৈশিষ্ট্য লেখো।

উদ্দীপক

question image

Sylhet · 2016

উত্তর

এক বৃক্ক অকেজো হলে বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন প্রক্রিয়াই হলো ডায়ালাইসিস।

উত্তর

রক্ত প্রবাহের সময় ধমনি গাত্রে যে চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে। হৃৎপিণ্ডের সংকোচন বা সিস্টোল অবস্থায় ধমনি গাত্রে রক্তচাপের মাত্রা সর্বাধিক থাকে। আবার হৃৎপিন্ডের প্রসারণ বা ডায়াস্টোল অবস্থায় রক্তচাপ সবচেয়ে কম থাকে। চিকিৎসকের মতে পরিণত বয়সে একজন মানুষের আদর্শ রক্তচাপ সাধারণত ১২০/৮০ মানের কাছাকাছি।

উত্তর

উদ্দীপকের চিত্র-M হলো মানব হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে পাম্প যন্ত্রের সঙ্গে তুলনা করা হয়। কারণ এটি প্রতিনিয়ত সংকোচন ও প্রসারণের মাধ্যমে রক্তকে পাম্প করে সমস্ত শরীরে প্রেরণ করে। হৃৎপিণ্ডের এই কার্যক্রমের সঙ্গে জড়িত টিস্যু হলো- হৃদপেশি টিস্যু। নিচে এর গঠন বৈশিষ্ট্য উল্লেখ করা হলো- i. হৃদপেশির টিস্যু হলো বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি টিস্যু। ii. এই টিস্যুর কোষগুলো নলাকৃতির (অনেকটা ঐচ্ছিক পেশির মতো)। iii. হৃদপেশির টিস্যুর কোষগুলো শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। iv. এ টিস্যুর কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। এদের সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়। v . হৃদপেশির টিস্যুর কোষগুলো শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। vi. এই টিস্যু সৃষ্টির পর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত ও প্রসারিত হয়ে হৃৎপিণ্ডকে গতিশীল রাখে।

উত্তর

অসুস্থ-স্বাভাবিক জীবনধারা বজায় রাখতে সঠিক ও পরিমিত খাদ্য গ্রহণ, পরিমিত ব্যায়াম ও হাঁটা-চলার গুরুত্ব অপরিসীম। এগুলোর সাথে উদ্দীপকের চিত্র-M তথা হৃৎপিণ্ডের গভীর সম্পর্ক রয়েছে। জীবের দৈহিক বৃদ্ধি, বিকাশ ও সুস্থতার জন্য পরিমিত পুষ্টি তথা সুষম খাদ্যের প্রয়োজন। সুষম খাদ্য পরিপাকের পর শোষণযোগ্য পুষ্টি উপাদান রক্তের মাধ্যমে দেহের সকল কোষে পৌঁছে থাকে। আবার বিরামহীন এবং গতিশীল সংকোচন ও প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড সমস্ত শরীরে এ রক্ত সঞ্চালন করে থাকে। কোনো কারণে হৃৎপিন্ডের এ গতিশীল সংকোচন-প্রসারণ বন্ধ হলে জীবের স্বাভাবিক জীবন ধারা ব্যাহত হয় এমনকি মৃত্যু ঘটে। তাই সুস্থ জীবন ধারা বজায় রাখতে হৃৎপিণ্ডের সুস্থতা আবশ্যক। বিভিন্ন ধরনের তেল ও চর্বি জাতীয় খাদ্য হৃৎপিন্ডের কার্যক্রমকে ব্যাহত করে। অধিক মাত্রায় তেল ও চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করলে হৃৎপিণ্ডের রক্তনালিতে কোলেস্টেরল জমা হয়ে রক্ত প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হৃৎপিণ্ডের ক্ষতি করে। প্রতিদিন পরিমিত ব্যায়াম ও হাঁটা-চলা করলে হৃৎপিণ্ডের রক্তনালিতে কোলেস্টেরল জমতে পারে না এবং হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এতে সমস্ত শরীরে স্বাভাবিক ক্ষমতা বৃদ্ধি পায়। এতে সমস্ত শরীরে স্বাভাবিক রক্ত সঞ্চালন ঘটে, ফলে সকল কোষ পর্যাপ্ত পুষ্টি ও O2\mathrm{O}_2পেয়ে থাকে। সুতরাং মেদ সৃষ্টিকারী খাদ্য যেমন- তেল, চর্বি, অতিরিক্ত শর্করা পরিহার ও সুষম খাদ্য গ্রহণ, প্রতিদিন পরিমিত ব্যায়াম এবং হাঁটা-চলার মাধ্যমে সুস্থ জীবন লাভ করা সম্ভব, যেখানে চিত্র-M তথা হৃৎপিণ্ডের গতিশীল পাম্প ক্রিয়া ওতপ্রোতভাবে সম্পর্কিত।
SSCজীববিজ্ঞানঅধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Sylhet · 2016

ক
ডায়ালাইসিস কী?
খ
রক্তচাপ বলতে কী বোঝ?
গ
চিত্র M এর কার্যক্রমের সাথে জড়িত টিস্যুর গঠন বৈশিষ্ট্য লেখো।
ঘ
"সঠিক ও পরিমিত খাদ্যগ্রহণ, পরিমিত ব্যায়াম ও হাঁটা-চলার মাধ্যমে সুস্থ জীবন লাভ করা যায়"-উক্তিটির সাথে M এর সম্পর্ক বিশ্লেষণ করো।সিত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.রক্তচাপ বলতে কী বোঝ?

রক্তচাপ বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ডায়ালাইসিস কী?

ডায়ালাইসিস কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হাবীব সাহেব হঠাৎ বুকে অসহনীয় ব্যথা অনুভব করেন এবং প্রচণ্ডভাবে ঘামতে থাকেন। তাঁর মনে হচ্ছিল ব্যথা গলা ও বাম হাতে ছড়িয়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হলে, চিকিৎসক ইসিজি করিয়ে প্রয়োজনীয় ঔষধ এবং পরামর্শ দেন।

Jessore · 2016

ক
রক্তচাপ কী?
খ
কোলেস্টেরোল বলতে কী বুঝ?
গ
হাবীব সাহেবের সমস্যাটি কী? এর কারণ ব্যাখ্যা করো।
ঘ
হৃদযন্ত্র সুস্থ রাখার জন্য চিকিৎসকের দেয়া পরামর্শগুলো মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

6.কোলেস্টেরোল বলতে কী বুঝ?

কোলেস্টেরোল বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রক্তচাপ কী?

রক্তচাপ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিজয় দিবসে হাসানদের ক্লাব থেকে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। হাসানের উৎসাহে অনেকেই রক্তদানে এগিয়ে আসে। স্বেচ্ছাসেবকরা গ্রুপ পরীক্ষা করে রক্ত সংগ্রহ করে এবং ব্লাড ব্যাংকে জমা রাখে।

Comilla · 2016

ক
নেফ্রন কী?
খ
ডায়ালাইসিস বলতে কী বোঝ?
গ
স্বেচ্ছাসেবক রক্তের গ্রুপ পরীক্ষা করে রক্ত সংগ্রহ করলো কেন? ব্যাখ্যা করো।
ঘ
হাসানের সামাজিক দায়বদ্ধতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

10.ডায়ালাইসিস বলতে কী বোঝ?

ডায়ালাইসিস বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নেফ্রন কী?

নেফ্রন কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

question image

Rajshahi · 2016

ক
সংলগ্নতা কী?
খ
প্রস্বেদনকে কেন প্রয়োজনীয় অমঙ্গল বলা হয়?
গ
চিত্রের A ও B এর মধ্যে তুলনা করো।
ঘ
দেহের সুস্থতায় A, B ও C-এর ভূমিকা অনস্বীকার্য- যুক্তিসহ আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।