আদনান ও রেদোয়ান সাহেবের রক্তে বৃদ্ধিজনিত উপাদান দুটির দ্বারা সৃষ্ট রোগের মধ্যে কোনটি অধিকতর ঝুঁকিপূর্ণ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আদনান সাহেবের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি, যা ডায়াবেটিস নির্দেশ করে। রেদোয়ান সাহেবের রক্তে শ্বেত কণিকার মাত্রা বেশি, যা সাধারণত সংক্রমণ বা লিউকেমিয়া (রক্তের ক্যান্সার) এর মতো গুরুতর রোগ নির্দেশ করে। এই দুটি পরিস্থিতির মধ্যে রেদোয়ান সাহেবের শ্বেত কণিকার অস্বাভাবিক বৃদ্ধি অধিকতর ঝুঁকিপূর্ণ। নিম্নে মতামত দেওয়া হলো- ডায়াবেটিস (আদনান সাহেব): রক্তে গ্লুকোজের মাত্রা বেশি হলে তাৎক্ষণিকভাবে জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা কম থাকে, যদি না এটি মারাত্মকভাবে অনিয়ন্ত্রিত হয়। ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ যা সঠিক খাদ্যাভ্যাস, ঔষধ এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। তবে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস দীর্ঘমেয়াদে কিডনির সমস্যা, হৃদরোগ, স্ট্রোক, স্নায়ুতন্ত্রের ক্ষতি এবং দৃষ্টিশক্তির সমস্যা সৃষ্টি করতে পারে। শ্বেত কণিকার অস্বাভাবিক বৃদ্ধি (রোদেয়ান সাহেব): শ্বেত কণিকার মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হওয়া একটি গুরুতর অবস্থার ইঙ্গিত দেয়। শরীরের কোনো স্থানে গুরুতর সংক্রমণ হলে শ্বেত কণিকার সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি প্রতিক্রিয়া। শ্বেত কণিকার অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি প্রায়শই লিউকেমিয়ার (রক্তের ক্যান্সার) লক্ষণ। লিউকেমিয়া একটি প্রাণঘাতী রোগ, যা দ্রুত চিকিৎসা না করা হলে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এই রোগে অস্থিমজ্জায় অস্বাভাবিক শ্বেত কণিকা উৎপন্ন। হয়, যা স্বাভাবিক রক্ত কোষের উৎপাদনকে বাধা গ্রস্ত করে। যদিও অনিয়ন্ত্রিত ডায়াবেটিস দীর্ঘমেয়াদী জটিলতা সৃষ্টি করে তবুও রক্তে শ্বেত কণিকার অস্বাভাবিক বৃদ্ধি জীবন-হুমকির কারণ হতে পারে। তাই রেদোয়ান সাহেবের অবস্থা আদনান সাহেবের অবস্থার চেয়ে অধিকতর ঝুঁকিপূর্ণ।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
আদনান ও রেদোয়ান সাহেবের রক্তে বৃদ্ধিজনিত উপাদান দুটির দ্বারা সৃষ্ট …
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
