চিত্রসহ X এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'X [গণিত] হলো স্নায়ুটিস্যু। কেননা, স্নায়ুটিস্যুই সেন্ট্রিওলবিহীন প্রাণিকোষ যা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে তা বিশ্লেষণের মাধ্যমে পেশীগুলোকে কাজের নির্দেশ দেয় এবং স্মৃতি সংরক্ষণ করে। নিচে নিউরনের গঠন ব্যাখ্যা করা হলো: i. কোষদেহ: নিউরনের কোষদেহ বহুভুজাকৃতির এবং নিউক্লিয়াসযুক্ত। কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলগিবডি, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি থাকে। সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিওল না থাকায় নিউরন বিভাজিত হয় না। ii. ডেনড্রাইট: কোষের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। ডেনড্রন থেকে যে শাখা বের হয়, তাদের ডেনড্রাইট বলে। ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে। iii. অ্যাক্সন: নিউরনের কোষদেহ থেকে যে লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে তাকে অ্যাক্সন বলে। পরপর দুটি নিউরনের প্রথমটির অ্যাক্সন এবং পরেরটির ডেনড্রাইটের মধ্যে যে স্নায়ুসন্ধি গঠিত হয় তাকে সিন্যাপস বলে। সিন্যাপস এর মধ্য দিয়েই একটি নিউরন থেকে উদ্দীপনা পরবর্তী নিউরনে পরিবাহিত হয়। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
চিত্রসহ X এর গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
