রিয়াদ সাহেবের রক্তে উৎপন্ন যৌগটির কার্যকারিতা লেখ।
উত্তর: রিয়াদ সাহেবের রক্তে উৎপন্ন যৌগ বলতে কোলেস্টেরলকে বোঝানো হয়েছে। কারণ কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন একটি যৌগ। নিচে কোলেস্টেরলের কার্যকারিতা আলোচনা করা হলো- কোলেস্টেরল লিপোপ্রোটিন যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। রক্তে তিন ধরনের লিপোপ্রোটিন দেখা যায়। যথা- LDL, HDL এবং ট্রাই গ্লিসারাইড। রক্তের উপর এদের ব্যাপক প্রভাব রয়েছে। আমাদের রক্তে সাধারণত ৭০% LDL থাকে। রক্তে কোলেস্টেরল বেশি থাকলেই রক্তের LDL বেড়ে যায়। রক্তে কোলেস্টেরল বেশি হলে রক্তনালির অন্তঃপ্রাচীরেরগাত্রে কোলেস্টেরল বেশি হবে এবং রক্তনালি গহ্বর সংকুচিত হয়ে যাবে। ফলে ধমনির প্রাচীরের স্থিতিস্থাপকতা কমে শক্ত হয়ে যাবে। এতে রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হবে। এ অবস্থায় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো রোগের মারাত্মক ঝুঁকি বাড়ায়। আবার, HDL হলো শরীরের উপকারী কোলেস্টেরল। এর পূর্ণরূপ হলো High Density Lipo-protein। বিশেষজ্ঞরা বলেন, HDL হৃদরোগের ঝুঁকি কমায়। শারীরিক বৃদ্ধিতে HDL, LDL এর বিপরীত কাজ করে। তার এ আদর্শ HDL রক্তের প্রবাহ স্বাভাবিক রাখবে, এতে হৃৎপিণ্ডের কার্যকলাপ স্বাভাবিক থাকবে। ধমনিতে স্বাভাবিকভাবে রক্ত চলাচল করতে পারবে। এতে তার স্নায়বিক কার্যকলাপ স্বাভাবিক থাকবে, ফলে মস্তিষ্কের স্বাভাবিক কাজ ভালোভাবে সম্পন্ন হবে। আবার, ট্রাই-গ্লিসারাইড কোলেস্টেরল চর্বি হিসেবে রক্তের প্লাজমায় অবস্থান করে। এটি আমাদের খাদ্যের প্রাণিজ চর্বি অথবা কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়ে থাকে। রক্তে এই কোলেস্টেরল বেড়ে গেলে তা ধমনিগাত্রে জমা হবে ফলে হৃৎপিণ্ড পর্যাপ্ত অক্সিজেন এবং খাদ্য পাবে না। ফলশ্রুতিতে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
রিয়াদ সাহেবের রক্তে উৎপন্ন যৌগটির কার্যকারিতা লেখ।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
