উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির মধ্য দিয়ে দুই ধরনের গ্যাসীয় উপাদান প্রবাহিত হয়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গ বলতে হৃৎপিণ্ডকে বোঝানো হয়েছে। হৃৎপিণ্ডের সাহায্যে আমাদের শরীরের রক্ত সংবহন বা সঞ্চালন পদ্ধতি অব্যাহত থাকে। আর এই রক্ত সঞ্চালনের মাধ্যমেই হৃৎপিণ্ডের মধ্য দিয়ে দুই ধরনের গ্যাসীয় উপাদান অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাই-অক্সাইড প্রবাহিত হয়। হৃৎপিণ্ডের ডান অলিন্দ প্রসারিত হলে দেহ থেকে আসা CO₂ যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দ সংকুচিত হলে CO₂ যুক্ত রক্ত ডান অলিন্দ-নিলয় ছিদ্র পথে ট্রাইকাপসিড ভালব খুলে গিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। এর পর ডান নিলয় সংকুচিত হয় এবং CO₂ যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। ফুসফুসে এ রক্ত পরিশোধিত হয়ে O₂ যুক্ত রক্তে পরিণত হয়। পরবর্তীতে এই O₂ যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দের প্রসারণের ফলে সেখানে প্রবেশ করে। বাম অলিন্দ সংকুচিত হলে O₂ যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। বাম অলিন্দ সংকুচিত হলে তা অ্যাওর্টার মাধ্যমে সমস্ত দেহে ছড়িয়ে পড়ে। হৃৎপিণ্ডের বাম অলিন্দের প্রসারণের ফলে সেখানে প্রবেশ করে। বাম অলিন্দ সংকুচিত হলে তা অ্যাওর্টার মাধ্যমে সমস্ত দেহে ছড়িয়ে পড়ে। হৃৎপিণ্ডের বাম ও ডান অলিন্দ-নিলয় প্রাচীরের কারণে O₂ যুক্ত ও CO2 যুক্ত রক্ত হৃৎপিণ্ডের মধ্যে একত্রে মিশতে পারে না। হৃৎপিণ্ডের পাম্প ক্রিয়ার কারণে CO₂ যুক্ত রক্ত ফুসফুসে পরিশোধিত হয় এবং O₂ যুক্ত রক্ত বাম অলিন্দ-নিলয় হয়ে অ্যাওর্টার মাধ্যমে সারাদেহে ছড়িয়ে পড়ে। এভাবে হৃৎপিণ্ডের মাধ্যমে গ্যাসীয় উপাদান অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড প্রবাহিত হয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির মধ্য দিয়ে দুই ধরনের গ্যাসীয় উপাদান প্রবাহ…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
