উদ্দীপকে রফিক সাহেবের রোগের কারণ ও প্রতিকার বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'রফিক সাহেবের' লক্ষণগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় তিনি উচ্চ রক্তচাপে ভুগছেন। রফিক সাহেবের উল্লিখিত সমস্যাগুলোর কারণ অর্থাৎ উচ্চ রক্তচাপের কারণ ও প্রতিকার নিচে বিশ্লেষণ করা হলো- কারণ: ১. বাবা বা মায়ের উচ্চ রক্তচাপ থাকলে সন্তানদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ২. স্নায়বিক চাপ এবং ধূমপানের অভ্যাস থাকলে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা দেখা দেয়। ৩. দেহের ওজন অতিমাত্রায় বেড়ে গেলে কিংবা খাবারে লবণ ও চর্বিযুক্ত খাবার বেশি খেলে উচ্চ রক্তচাপ হতে পারে। ৪. পরিবারের সদস্যদের ডায়াবেটিস বা কোলেস্টেরলের পূর্ব ইতিহাস থাকলে উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। প্রতিকার: ১. সব সময় হাসি খুশি থাকতে হবে, কখনও দুঃশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না। ২. ধূমপান থেকে বিরত থাকতে হবে। ৩. দেহের ওজন কমাতে ও নিয়মিত ব্যায়াম করতে হবে। ৪. চর্বি জাতীয় খাদ্য গ্রহণ থেকে বিরত থাকতে হবে। ৫. খাবারে অতিরিক্ত লবণ এবং কাঁচা লবণ খাওয়া সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। ৬. টাটকা ফল ও শাক-সবজি খাওয়ার অভ্যাস করতে হবে। ৭. রোগাক্রান্ত হলে নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করতে হবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে রফিক সাহেবের রোগের কারণ ও প্রতিকার বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
এভাবেই চর্বিজাতীয় খাদ্যের পরিপাক ঘটে।উত্তর
