তুহিন ও শাফিন উভয়ের রক্তই কী মুরাদ গ্রহণ করতে পারবে? যুক্তিসহ মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপক অনুযায়ী মুরাদের রক্তের গ্রুপ B+ তুহিনের A+ এবং শাফিনের O+ । দুর্ঘটনায় অতিরিক্ত রক্ষক্ষরণের ফলে মুরাদকে রক্ত দেওয়া জরুরী হয়ে পড়ে। মুরাদকে তুহিন রক্ত দিতে পারবে না। কারণ A গ্রুপের রক্তে A অ্যান্টিজেন এবং ৮ অ্যান্টিবডি থাকে। আবার B গ্রুপের রক্তে B অ্যান্টিজেন এবং a অ্যান্টিবডি থাকে। অ্যান্টিবডি তার সাথে অসামঞ্জস্যপূর্ণ অ্যান্টিজেন যে কোনো গ্রুপের রক্তকে জমিয়ে দেয়। তাই তুহিন যদি মুরাদকে A+ গ্রুপের রক্ত দেয় তবে মুরাদের B+ গ্রুপের রক্তের অ্যান্টিবডি ও তুহিনের রক্তের অ্যান্টিজেনের মধ্যে অসামঞ্জস্যতা দেখা দিবে। এতে মুরাদের শরীরে রক্ত জমাট বেঁধে যাবে। তবে শাফিন O+ গ্রুপের রক্তধারী হওয়ায় শাফিন মুরাদকে রক্ত দিতে পারবে। কারণ O গ্রুপের রক্তে কোনো এন্টিজেন থাকে না, ফলে O⁺ গ্রুপের রক্ত অন্য কোনো রক্তকেই জমিয়ে দেয় না। ফলে সকলে তা গ্রহণ করতে পারে। তাই আমরা বলতে পারি, অ্যান্টিজেন ও অ্যান্টিবডির মধ্যে অসামঞ্জস্যতার ফলে যে জটিলতা হয় তার জন্য তুহিনের রক্ত মুরাদ গ্রহণ করতে না পারলেও সে শাফিনের রক্ত গ্রহণ করতে পারবে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
তুহিন ও শাফিন উভয়ের রক্তই কী মুরাদ গ্রহণ করতে পারবে? যুক্তিসহ মতামত…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
