পজিটিভ গ্রুপের রক্ত নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে দেওয়া যাবে না কেন?
উত্তর: রক্তগ্রহণ ও প্রদানে Rh ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। Rh- ব্লাড গ্রুপ বিশিষ্ট কোনো ব্যক্তিকে যদি Rh+ রক্ত প্রদান করা হয় তাহলে ঐ ব্যক্তির দেহে Rh অ্যান্টিবডি তৈরি হবে। স্বাভাবিকভাবে কোনো মানুষের দেহে Rh অ্যান্টিবডি থাকবে না। তাই প্রথমবার ভয়ের কোনো কারণ নেই। কিন্তু একই ব্যক্তি যদি পরবর্তীকালে পুনরায় Rh+ দাতার রক্ত গ্রহণ করে তার দেহে দাতা থেকে প্রাপ্ত রক্ত কণিকাগুলো জমাট বেঁধে যাবে। কারণ প্রথম রক্ত গ্রহণের ফলে গ্রহীতার দেহে Rh অ্যান্টিবডি উৎপন্ন হয়েছিল এতে রক্ত গ্রহীতার মৃত্যু ঘটতে পারে। তাই Rh- ব্যক্তিকে Rh+ রক্ত প্রদান করা উচিত নয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
পজিটিভ গ্রুপের রক্ত নেগেটিভ গ্রুপের ব্যক্তিকে দেওয়া যাবে না কেন?
উত্তর
