ডাক্তার সাহেবের শেষের উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত অঙ্গটি হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে ডাক্তার সাহেবের শেষের উক্তিটি যথার্থ। মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হবার আগে থেকেই তার হৃদযন্ত্র কাজ করা শুরু করে এবং মৃত্যুর পূর্ব মূহূর্ত পর্যন্ত নির্দিষ্ট গতিতে চলতে থাকে। মানুষের বাঁচা-মরায় হৃদযন্ত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হৃদযন্ত্র সুস্থ রাখার জন্য সঠিক জীবনধারা ও খাদ্য নির্বাচন করা অনিবার্য। কারণ নানা ধরনের তেল বা চর্বি জাতীয় খাদ্য হৃদযন্ত্রের কার্যক্রমকে ব্যাহত করে। রক্তের কোলেস্টেরল হৃৎপিণ্ডের রক্তনালিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হৃদযন্ত্রের ক্ষতি করে থাকে। মাদক ও নেশা সেবনে হৃদযন্ত্রের ক্রিয়া বা হৃদস্পন্দন সাধারণ মানের থেকে বৃদ্ধি পায়। ফলে মাদকসেবী কিছুটা মানসিক আনন্দ ও প্রশান্তি পেলেও তার হৃদযন্ত্রের প্রভূত ক্ষতি হয়। ধূমপান অথবা জর্দার নিকোটিনের বিষক্রিয়া শরীরের অন্য অংশের মতো হৃদপেশির ক্ষতি করে। সঠিক খাদ্য নির্বাচন ও গ্রহণের মাধ্যমে হৃৎপিণ্ডকে সুস্থ রাখা সম্ভব। মেদ সৃষ্টিকারী খাদ্য যেমন- তেল, চর্বি, অতিরিক্ত শর্করা পরিহার ও সুষম খাদ্য গ্রহণ করে, প্রতিদিন পরিমিত ব্যায়াম এবং হাঁটা-চলার মাধ্যমে হৃৎপিণ্ডকে সুস্থ রাখা যায়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
ডাক্তার সাহেবের শেষের উক্তিটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
হৃৎপেশি হলো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডে প্রাপ্ত এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। এই পেশির কোষগুলো নলাকৃতি, শাখান্বিত ও আড়াআড়ি দাগযুক্ত। হৃৎপেশিতে এক ধরনের ইন্টারক্যালাটেড ডিস্ক রয়েছে যা অন্য পেশিসমূহতে অনুপস্থিত। এ পেশির কোষসমূহ শাখার মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। হৃৎপিণ্ডের সব হৃৎপেশি সমন্বিতভাবে সংকুচিত ও প্রসারিত হয় এবং এই সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়।উত্তর
