P-এর রক্তক্ষরণ থেমে যাওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উত্তর: দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হলে P এর যে রক্তক্ষরণ হয়েছিল তা দ্রুত থেমে যায়। আমাদের দেহের রক্তকরণ বন্ধ হওয়ার স্বাভাবিক প্রক্রিয়া হলো রক্ততঞ্চন বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। দেহের ভেতরে প্রবাহিত রক্ত জমাট না বাঁধলেও কোনো দুর্ঘটনায় কেটে গিয়ে রক্তক্ষরণ ঘটলে রক্ততঞ্চন প্রক্রিয়ায় রক্ত জমাট বাঁধে, ফলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। নিচে রক্ততঞ্চন বা জমাট বাঁধার প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো : রক্ত জমাট বাঁধায় প্রধান ভূমিকা পালন করে অণুচক্রিকা। যখন কোনো রক্তবাহিকা বা কোনো টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায়, তখন সেখানকার অণুচক্রিকাগুলো সক্রিয় হয়ে উঠে অনিয়মিত আকার ধারণ করে এবং থ্রম্বোপ্লাসটিন নামক পদার্থ তৈরি করে। এ পদার্থগুলো রক্তের প্রোটিন প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। থ্রম্বিন পরবর্তী সময়ে রক্তরসের প্রোটিন-ফাইব্রিনোজেনকে ফাইব্রিন জালকে পরিণত করে রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্তের তঞ্চন ঘটায়। ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন, যা দ্রুত সুতার মতো জালিকা প্রস্তুত করে। এটি ক্ষতস্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
P-এর রক্তক্ষরণ থেমে যাওয়ার প্রক্রিয়া ব্যাখ্যা কর।
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
