দেহের সুস্থতায় A, B ও C-এর ভূমিকা অনস্বীকার্য- যুক্তিসহ আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের A, B ও C যথাক্রমে ধমনি, শিরা এবং কৈশিক জালিকা। দেহের সুস্থতায় এদের ভূমিকা অনস্বীকার্য। দেহকে সুস্থ রাখার জন্য প্রতিটি সজীব কোষে [গণিত] অত্যাবশ্যক। [গণিত] এর উপস্থিতিতে সজীব কোষে শ্বসন ঘটে, ফলে সেখানে শক্তি তৈরি হয়। এ শক্তি জীবদেহের বিভিন্ন ধরনের জৈবিক তথা শারীরবৃত্তীয় কাজে ভূমিকা রাখে। [গণিত] সমৃদ্ধ রক্ত ধমনির মাধ্যমেই হৃৎপিণ্ড থেকে সারা দেহে প্রবাহিত হয়ে সকল কোষে [গণিত] সরবরাহ করে। অন্যদিকে শ্বসন ক্রিয়ায় উৎপন্ন [গণিত] গ্যাস জীবদেহের জন্য ক্ষতিকর। এই [গণিত] রক্তের সঙ্গে মিশে [গণিত] সমৃদ্ধ রক্ত তৈরি করে। শিরা এই [গণিত] সমৃদ্ধ রক্ত পরিবহণ করে হৃৎপিণ্ডে নিয়ে যায়। এরপর ফুসফুসীয় ধমনি হৃৎপিণ্ড থেকে [গণিত] যুক্ত রক্ত ফুসফুসে পৌঁছে দেয়। ফুসফুসে রক্তের পরিশোধন ঘটে। অন্য দিকে কৈশিক জালিকার প্রাচীর খুব পাতলা হওয়ায় পরিপাককৃত সরল খাদ্য ব্যাপন প্রক্রিয়ায় কৈশিক জালিকার রক্তে প্রবেশ করে এবং রক্তের মাধ্যমে তা সকল সজীব কোষে বাহিত হয়। এছাড়া কৈশিক জালিকা কোষ থেকে রেচন দ্রব্য সংগ্রহ করে রক্তের মাধ্যমে বৃক্কে পৌঁছে দেয়। এ সকল রেচন পদার্থ দেহে সঞ্চিত হতে থাকলে তা আমাদের দেহের জন্য হুমকীস্বরূপ। সুতরাং দেহে প্রয়োজনীয় [গণিত] সরবরাহ, দেহ থেকে ক্ষতিকর [গণিত] নির্গমন, সরল খাদ্য উপাদান সকল কোষে সরবরাহ এবং বিষাক্ত রেচন পদার্থ বৃক্কে পৌঁছে দেওয়ার মাধ্যমে A, B ও C দেহকে সুস্থ রাখে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
দেহের সুস্থতায় A, B ও C-এর ভূমিকা অনস্বীকার্য- যুক্তিসহ আলোচনা করো।
উদ্দীপক

Rajshahi · 2016
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
