ঘরের এক কোণে আতর দিলে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে কেন?
উত্তর: ঘরের এককোণে আতর দিলে তা পুরোঁ ঘরে ছড়িয়ে পড়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে, তাকে ব্যাপন প্রক্রিয়া বলে। এটি একটি ভৌত প্রক্রিয়া। আতরের সুগন্ধ সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ঘনত্ব বেশি থাকে এবং বাইরের পরিবেশে এসব উপাদানের ঘনত্ব কম থাকে। তাই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এসব সুগন্ধি রাসায়নিক উপাদান বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
ঘরের এক কোণে আতর দিলে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে কেন?
উত্তর
