উদ্দীপকে যদি গ্রুপ (i) গ্রুপ (ii) বিশিষ্ট রোগীকে রক্তদান করে তবে কী ঘটবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের (i) নং গ্রুপ হচ্ছে ব্লাড গ্রুপ A এবং (ii) নং গ্রুপ হচ্ছে ব্লাড গ্রুপ B। মানুষের রক্তের লোহিত রক্ত কণিকায় A ও B নামক দুই ধরনের অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে a ও ৮ দুই ধরনের অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে মানুষের রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়। যেমন: ব্লাড গ্রুপ A : এ শ্রেণির রক্তে A অ্যান্টিজেন ও ৮ অ্যান্টিবডি থাকে। ব্লাড গ্রুপ B: এ শ্রেণির রক্তে B অ্যান্টিজেন ও a অ্যান্টিবডি থাকে। ব্লাড গ্রুপ AB: এ শ্রেণির রক্তে A ও B উভয় ধরনের অ্যান্টিজেন থাকে এবং কোনো অ্যান্টিবডি থাকে না। ব্লাড গ্রুপ ০: এ শ্রেণির রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না কিন্তু a ও b উভয় অ্যান্টিবডি থাকে। অর্থাৎ গ্রুপ A, বিশিষ্ট কোনো ব্যক্তি যদি গ্রুপ B বিশিষ্ট রোগীকে রক্তদান করেন, তাহলে দাতার লোহিত কণিকার অ্যান্টিজেন গ্রহীতার রক্তরসে উপস্থিত অ্যান্টিবডির সংস্পর্শে আসবে। যেহেতু একই ধরনের অ্যান্টিজেন ও অ্যান্টিবডি পরস্পর বিক্রিয়া করতে সক্ষম সেহেতু রক্ত জমাট বেঁধে যেতে পারে। এছাড়াও অন্যান্য আনুষাঙ্গিক সমস্যার কারণে রোগীর (অর্থাৎ গ্রহীতা) মৃত্যু পর্যন্ত হতে পারে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে যদি গ্রুপ (i) গ্রুপ (ii) বিশিষ্ট রোগীকে রক্তদান করে তবে কী…
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
