মাহিন সাহেবের রোগটি প্রতিকারের চেয়ে সচেতনতা বৃদ্ধি করে প্রতিরোধ করাই উত্তম-বিশ্লেষণ কর।
উত্তর: মাহিন সাহেব যে রোগে আক্রান্ত তা হলো উচ্চ রক্তচাপ। কেননা তার রাতে ভালো ঘুম হয় না এবং মাথা ও ঘাড় ব্যথাসহ দুর্বলতা অনুভব করেন। এছাড়াও রোগীদের বুক ধড়ফড় করা ও দুর্বল বোধ করা এবং অল্প পরিশ্রমে হাপিয়ে ওঠা উচ্চ রক্তচাপের লক্ষণ। উচ্চ রক্তচাপ যদি কারও হয়ে থাকে তাহলে পুরোপুরি এ রোগ থেকে রেহাই পাওয়ার কোনো চিকিৎসা নেই। কিন্তু এ রোগ না হয়ে থাকলে কিছু নিয়ম অনুসরণের মাধ্যমে উচ্চ রক্তচাপ এড়ানো সম্ভব। নিম্নে তা বিশ্লেষণ করা হলো: • অতিরিক্ত শারীরিক ওজন কমানো। • চর্বিজাতীয় খাবার, ভাঁজা খাবার, ফাস্টফুড কম খাওয়া এবং সুষম খাদ্য গ্রহণ করা। • খাবারে কম লবণ দেওয়া। • টাটকা ফল এবং শাকসবজি খাওয়ার অভ্যাস করা। • ধূমপান না করা। • নিয়মিত ব্যয়াম করা বা হাঁটা। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, উক্ত রক্তচাপ রোগটি প্রতিকারের চেয়ে সচেতনতা বৃদ্ধি করে প্রতিরোধ করাই উত্তম।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
মাহিন সাহেবের রোগটি প্রতিকারের চেয়ে সচেতনতা বৃদ্ধি করে প্রতিরোধ করা…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
