উদ্দীপকের প্রক্রিয়ার প্রকারভেদ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের প্রক্রিয়াটি হলো প্রস্বেদন। সাধারণত স্থলজ উদ্ভিদ যে শারীরতত্ত্বীয় প্রক্রিয়ায় তার বায়বীয়, অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয়, সেটাই প্রস্বেদন বা বাষ্পমোচন প্রক্রিয়া। প্রস্বেদন মূলত তিনভাবে হয়ে থাকে। যথা পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন ও লেন্টিকুলার প্রস্বেদন। পত্ররন্ধ্রীয় প্রস্বেদন: পাতায়, কচিকাণ্ডে, ফুলের বৃতি ও পাপড়িতে দুটি রক্ষীকোষ বিশিষ্ট এক প্রকার রন্ধ্র থাকে। এদের পত্ররন্ধ্র বলে। কোনো উদ্ভিদের মোট প্রস্বেদনের ৯০-৯৫% প্রস্বেদন হয় পত্ররন্ধ্রের মাধ্যমে। কিউটিকুলার প্রস্বেদন: উদ্ভিদের বহিঃত্বকে বিশেষ করে পাতার উপরে ও নিচে কিউটিনের আবরণ থাকে। এ আবরণকে কিউটিকল বলে। কিউটিকল ভেদ করে কিছু পানি বাষ্পাকারে বাইরে বের হয়। এ প্রক্রিয়াকে কিউটিকুলার প্রস্বেদন বলে। লেন্টিকুলার প্রস্বেদন: উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে কাণ্ডের বাকল ফেটে লেন্টিসেল নামক ছিদ্র সৃষ্টি হয়। লেন্টিসেলের ভিতরের কোষগুলো আলগাভাবে সজ্জিত থাকে। এর মাধ্যমে কিছু পানি বাইরে বেরিয়ে যায়। একে লেন্টিকুলার প্রস্বেদন বলে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের প্রক্রিয়ার প্রকারভেদ বর্ণনা কর।
উদ্দীপক

Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
