“প্রতিকার অপেক্ষা প্রতিরোধ উত্তম”- লোকমান সাহেবের সমস্যার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের লোকমান সাহেবের রোগটি হল হার্ট অ্যাটাক। এটি হৃৎপিন্ডের একটি মারাত্মক রোগ। রোগটি প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম। মানুষ পৃথিবীতে ভূমিষ্ট হওয়ার আগে থেকেই তার হৃৎপিন্ড কাজ করা শুরু করে। হৃদযন্ত্র সুস্থ রাখার জন্য সঠিক জীবনধারা এবং খাদ্য নির্বাচনের প্রয়োজন রয়েছে। বিভিন্ন ধরনের তেল চর্বি জাতীয় খাদ্য হৃদযন্ত্রের কার্যক্রমকে ব্যাহত করে। রক্তের কোলেস্টেরল হৃৎপিন্ডের রক্তনালিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হৃত্যন্ত্রের ক্ষতি করে থাকে। মাদক সেবন ও নেশা করলে হৃত্যন্ত্রের ক্রিয়া ও হৃদস্পন্দন সাধারণত মান থেকে বৃদ্ধি পায়। ফলে মাদকসেবী কিছুটা মানসিক অনন্দ এবং প্রশান্তি পেলেও তার হৃদযন্ত্রের যথেষ্ট ক্ষতি হয়। সিগারেটের অথবা জর্দার নিকোটিনের বিষক্রিয়া শরীরের অন্যান্য অংশের মত হৃদ পেশির ক্ষতি করে। সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে হৃৎপিন্ডেকে সুস্থ রাখা যায়। মেদ সৃষ্টিকারী খাদ্য যেমন তেল, চর্বি, অতিরিক্ত শর্করা পরিহার এবং সুষম খাদ্য গ্রহণ, প্রতিদিন পরিমিত ব্যায়াম এবং হাঁটা চলার মাধ্যমে সুস্থ জীবন লাভ করা যায়। যেহেতু মানুষের বাঁচা-মরায় হৃদ যন্ত্রের ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। সেহেতু বলা যায় লোকমান সাহেবের সমস্যাটি প্রতিকার অপেক্ষা প্রতিরোধই উত্তম।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
“প্রতিকার অপেক্ষা প্রতিরোধ উত্তম”- লোকমান সাহেবের সমস্যার আলোকে বিশ…
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
