'A [গণিত] প্রক্রিয়ার সাথে জড়িত টিস্যুর প্রধান কোষের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] প্রক্রিয়াটি হলো উদ্ভিদে পানি পরিবহন প্রক্রিয়া। এই পরিবহন প্রক্রিয়ার সাথে জড়িত টিস্যুটি হলো জাইলেম টিস্যু এবং জাইলেম টিস্যুর প্রধান কোষ হলো ভেসেল। নিচে জাইলেম টিস্যুর ভেসেল-এর বর্ণনা দেওয়া হলো- ভেসেল কোষগুলো খাটো চোঙের মতো। কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত হয় এবং প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে একটি দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে। এর ফলে কোষরসের উপরে ওঠার জন্য একটি সরু পথ সৃষ্টি হয়ে যায়। প্রাথমিক অবস্থায় এ কোষগুলো প্রোটোপ্লাজমপূর্ণ থাকলেও পরিণত বয়সে এরা মৃত এবং প্রোটোপ্লাজমবিহীন হয়। ভেসেলের প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্নরূপে পুরু হয়, যেমন- সোপানাকার, সর্পিলকার, বলয়াকার, কূপঙ্কিত ইত্যাদি। ভেসেল সাধারনত কয়েক সেন্টিমিটার লম্বা হয়। তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদে আরও অনেক লম্বা হতে পারে। এদের প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গ দেখা যায়। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামে প্রাথমিক পর্যায়ের ভেসেল থাকে। পানি এবং খনিজ লবণ পরিবহনে এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
'A প্রক্রিয়ার সাথে জড়িত টিস্যুর প্রধান কোষের বর্ণনা দাও।
উদ্দীপক
Barisal · 2020
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
