ফুলের সুগন্ধ কীভাবে চারদিকে ছড়ায়? ব্যাখ্যা কর।
উত্তর: ফুলের সুগন্ধ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়ায়। যে প্রক্রিয়ার মাধ্যমে কোন দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে, তাকে ব্যাপন প্রক্রিয়া বলে। এটি একটি ভৌত প্রক্রিয়া। ফুলের মধ্যে সুগন্ধ সৃষ্টিকারী রাসায়নিক পদার্থের ঘনত্ব বেশি থাকে এবং বাইরের পরিবেশে এসব উপাদানের ঘনত্ব কম থাকে। তাই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এসব সুগন্ধি রাসায়নিক উপাদান বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
ফুলের সুগন্ধ কীভাবে চারদিকে ছড়ায়? ব্যাখ্যা কর।
উত্তর
