চিত্র-M এর P চিহ্নিত অঙ্গটি কী ধরনের পেশি নিয়ে গঠিত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের P চিহ্নিত অঙ্গটি হলো পাকস্থলি। পাকস্থলি অনৈচ্ছিক ধরনের পেশি নিয়ে গঠিত। নিম্নে তা ব্যাখ্যা করা হলো- অসংখ্য মাকু আকৃতির কোষ বা পেশিতন্তু নিয়ে অনৈচ্ছিক পেশি গঠিত। কোষগুলোর মধ্যভাগ চওড়া ও দুপ্রান্ত সরু। এদের কোষঝিল্লি অস্পষ্ট। কোষের চওড়া অংশে একটি ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। পেশিতে একটি কোষের চওড়া অংশ অন্য কোষের সরু অংশের সাথে সংযুক্ত থাকে। কোষের সারকোপ্লাজমে সূক্ষ্ম সূতার মতো অসংখ্য মায়োফাইব্রিল থাকে যা পেশির সংকোচন ও প্রসারণ ঘটায়। পাকস্থলির পেরিস্টালসিসে অনৈচ্ছিক পেশি সহায়তা করে। অনৈচ্ছিক পেশির সংকোচন ও প্রসারণ ক্ষমতা অত্যন্ত ধীর। এরা স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সংশ্লিষ্ট অঙ্গের ছন্দোবদ্ধ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। রক্তনালি, জনননালি, জরায়ু ইত্যাদির প্রাচীরে অনৈচ্ছিক পেশি পাওয়া যায়। অনৈচ্ছিক পেশি প্রধানত দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
চিত্র-M এর P চিহ্নিত অঙ্গটি কী ধরনের পেশি নিয়ে গঠিত? ব্যাখ্যা করো।
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
