মানবদেহের জন্য চিত্র-N উপাদান অত্যন্ত প্রয়োজন- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চিত্র-N অর্থাৎ লাল রং যুক্ত পদার্থটি হলো রক্ত। রক্ত মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। রক্তের লোহিত কণিকা অক্সিহিমোগ্লোবিনরূপে কোষে [গণিত] পরিবহন করে। আবার রাসায়নিক বিক্রিয়ায় কোষে যে [গণিত] তৈরি হয়, লোহিত রক্তকণিকা তা সোডিয়াম বাই-কার্বনেটরূপে বহন করে নিয়ে আসে এবং নিঃশ্বাসের মাধ্যমে তা বাইরে বের করে দেয়। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণুকে ধ্বংস করে দেহকে সুস্থ রাখে। এটি এন্টিজেন ও এন্টিবডি তৈরির মাধ্যমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অন্যদিকে, দেহের কোনো অংশ কেটে গেলে অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং দেহের রক্তরক্ষণ বন্ধ করে। এছাড়া রক্ত দেহে তাপের সাম্যতা রক্ষা করে এবং নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বহন করে বিভিন্ন অঙ্গের মাধ্যমে নিষ্কাশনে ভূমিকা রাখে। খাদ্যসার এবং বিভিন্ন ধরনের হরমোেন পরিবহনেও রক্ত মানবদেহে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
মানবদেহের জন্য চিত্র-N উপাদান অত্যন্ত প্রয়োজন- বিশ্লেষণ করো।
উদ্দীপক

Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
