মানব জীবনে B ও C এর ভিন্নতা যুক্তিসহকারে বিশ্লেষণ করো।
উত্তর: চিত্রের B হলো ধমনি এবং C হলো শিরা। নিচে এদের ভিন্নতা যুক্তিসহকারে তুলে ধরা হলো— ধমনি হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের কৈশিকনালিতে রক্ত সরবরাহ করে। অপরদিকে, শিরা কৈশিকনালি থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে। ধমনির রক্ত অক্সিজেন সমৃদ্ধ থাকে বলে রক্ত গাঢ় লাল বর্ণের হয়। অপরপক্ষে, শিরার রক্ত কার্বন ডাই-অক্সাইড সমৃদ্ধ হওয়ায় রং কালচে লাল বর্ণের। ধমনির প্রাচীর পুরু ও বেশি স্থিতিস্থাপক কিন্তু শিরার প্রচীর কম পুরু ও কম স্থিতিস্থাপক। ধমনিতে কোনো কপাটিকা থাকে না, কিন্তু শিরায় তা থাকে। ধমনি দেহের কেন্দ্রের দিকে এবং শিরা দেহের পরিধির দিকে অবস্থান করে। হৃদ কম্পনের সাথে সাথে ধমনিতে রক্ত ঝাঁকি দিয়ে প্রবাহিত হয়, যা বাহির থেকে অনুভূত হয় এবং যাকে আমরা নাড়ী-দেখা বলে থাকি; কিন্তু শিরায় রক্ত ঝাঁকি দিয়ে চলে না।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
মানব জীবনে B ও C এর ভিন্নতা যুক্তিসহকারে বিশ্লেষণ করো।
উদ্দীপক

Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
