উল্লিখিত চিত্র: X উপাদানগুলির গুরুত্ব উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকের চিত্র: X এর উপাদানগুলো যথাক্রমে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অণুচক্রিকা। কোষসমূহ আমাদের দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলোর গুরুত্ব নিচে উল্লেখ করা হলো— লোহিত রক্তকণিকা: লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ফুসফুস হতে অধিকাংশ অক্সিজেন দেহকোষে এবং সামান্য কার্বন ডাই-অক্সাইড কোষ হতে ফুসফুসে নিয়ে যায়। এছাড়া হিমোগ্লোবিন ও অন্যান্য অন্তঃকোষীয় বস্তু বাফাররূপে রক্তে অম্ল-ক্ষারের সমতা রক্ষা করে। লোহিত কণিকা রক্তের সান্দ্রতা রক্ষা করে। শ্বেত রক্তকণিকা: মনোসাইট ও নিউট্রোফিল ধরনের শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে ধ্বংস করে। লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ প্রতিরোধ করে বলে এদের আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। বেসোফিল ধরনের শ্বেত কণিকা হেপারিন তৈরি করে যা রক্তনালির ভেতরে রক্ততঞ্চন রোধ করে। এছাড়া দানাদার শ্বেত কণিকাগুলো হিস্টামিন সৃষ্টি করে যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিউট্রোফিলের দানা বিষাক্ত ও তা জীবাণু ধ্বংস করে। আবার ইওসিনোফিল রক্তে প্রবেশকৃত কৃমির লার্ভা এবং অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। অণুচক্রিকা: অণুচক্রিকা দেহের কাটা স্থানে রক্ত তঞ্চন ঘটায়। এছাড়া অণুচক্রিকা সেরাটোনিন নামক রাসায়নিক পদার্থ উৎপন্ন করে যা রক্তনালির সংকোচন ঘটিয়ে রক্তপাত কমিয়ে দেয়। উপরিউক্ত আলোচনা হতে বোঝা যায় যে, উদ্দীপকের কোষসমূহ আমাদের দেহে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
উল্লিখিত চিত্র: X উপাদানগুলির গুরুত্ব উল্লেখ করো।
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
