অক্সিজেনযুক্ত ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পৃথক রাখতে M, N, O, P নির্দেশিত অঙ্গটির কার্যক্রম বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে M (ডান অলিন্দ), N (ডান নিলয়), O (বাম নিলয়), P (বাম অলিন্দ) নির্দেশিত অঙ্গটি দ্বারা হৃৎপিণ্ডকে বোঝানো হয়েছে। অক্সিজেনযুক্ত ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পৃথক রাখতে হৃৎপিণ্ড বিশেষভাবে কাজ করে থাকে। হৃৎপিণ্ডের ডান অলিন্দ প্রসারিত হলে [গণিত] যুক্ত রক্ত ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করে। ডান অলিন্দ সংকুচিত হলে [গণিত] যুক্ত রক্ত ডান অলিন্দ-নিলয় ছিদ্র পথে ডান নিলয়ে প্রবেশ করে। এর পর ডান নিলয় সংকুচিত করে [গণিত] যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে প্রেরণ করে। ফুসফুসে এ রক্ত পরিশোধিত হয়ে [গণিত] যুক্ত রক্তে পরিণত হয়। পরবর্তীতে এই [গণিত] যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দের প্রসারণের ফলে সেখানে প্রবেশ করে। বাম অলিন্দ সংকুচিত হলে O₂ যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে এবং বাম নিলয় সংকুচিত হলে তা অ্যাওটার মাধ্যমে সমস্ত দেহে ছড়িয়ে পড়ে। হৃৎপিন্ডের বাম ও ডান অলিন্দ-নিলয় প্রাচীরের কারণে [গণিত] যুক্ত ও [গণিত] যুক্ত রক্ত হৃৎপিণ্ডের মধ্যে একত্রে মিশতে পারে না। হৃৎপিণ্ডের পাম্প ক্রিয়ার কারণে [গণিত] যুক্ত রক্ত ফুসফুসে পরিশোধিত হয় এবং [গণিত] যুক্ত রক্ত বাম অলিন্দ-নিলয় হয়ে অ্যাওটার মাধ্যমে সারাদেহে ছড়িয়ে পড়ে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
অক্সিজেনযুক্ত ও কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পৃথক রাখতে M, N, O, P …
উদ্দীপক

Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
