উদ্দীপকে উল্লিখিত 'P [গণিত] উপাদানগুলো কীভাবে মাটি হতে গাছের পাতায় যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'P [গণিত] উপাদানগুলো হলো খনিজ লবণ। এই খনিজ লবণগুলো উদ্ভিদ আয়নিত অবস্থায় কৈশিক পানির সাথে শোষণ করে। অন্তঃঅভিস্রবণ, ব্যাপন ও প্রস্বেদন টান খনিজ লবণ শোষণ ও পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূলরোম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ অন্তঃঅভিস্রবণ প্রক্রিয়ায় মূলরোম থেকে মূলের কেন্দ্রের দিকে অবস্থিত ভিতরের কোষ থেকে কোষে গমন করে। এভাবে পানির সাথে খনিজ অ্যানায়নগুলো এসে এক সময় মূলের জাইলেমের ভেসেলে পৌঁছে। ক্যাটায়নগুলোও এনজাইমের মাধ্যমে মূলরোম হয়ে এর সাথে মিলিত হয়। সেখান থেকে মূলজ চাপের মাধ্যমে এ পানি ধীরে ধীরে কান্ডের পরিবহন টিস্যু বেয়ে পাতার মেসোফিল টিস্যুতে পৌঁছায়। সেখান থেকে পত্ররন্দ্রের মাধ্যমে প্রস্বেদন অনুষ্ঠিত হয়। তবে এক্ষেত্রে শুধুমাত্র পানিরই প্রস্বেদন হয়, খনিজ লবন দেহে থেকে যায়। এভাবে P উপাদানগুলো পাতায় পৌঁছায়।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'P উপাদানগুলো কীভাবে মাটি হতে গাছের পাতায় যায়? ব…
উদ্দীপক

Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
