A ও B চিহ্নিত অংশের পরিশোষণ পদ্ধতির ভিন্নতা রয়েছে- মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত অংশ দ্বারা যথাক্রমে মূলরোম ও মূলের অগ্রভাগকে বোঝানো হয়েছে। মূলরোম দ্বারা উদ্ভিদ মাটি থেকে কৈশিক পানি ও মূলের অগ্রভাগ দ্বারা খনিজ লবণ পরিশোষণ করে থাকে। উদ্ভিদের এ পানি ও খনিজ লবণ পরিশোষণ পদ্ধতিতে যথেষ্ট ভিন্নতা রয়েছে। যেমন, অধিকাংশ পানি নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, কিন্তু অধিকাংশ খনিজ লবণ সক্রিয়ভাবে পরিশোষিত হয়। মূলরোমের মাধ্যমে পানি অণু হিসেবে শোষিত হলেও মূলের অগ্রভাগ দিয়ে খনিজ লবণ আয়ন হিসেবে শোষিত হয়। পানি পরিশোষণের জন্য বাহকের প্রয়োজন হয় না, তবে খনিজ লবণ পরিশোষণের জন্য বাহকের (উৎসেচক) প্রয়োজন পড়ে। মূলরোম দ্বারা পানি পরিশোষণের জন্য বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন না পড়লেও খনিজ লবণ পরিশোষণে বিপাকীয় শক্তির প্রয়োজন পড়ে।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৬ : জীবে পরিবহণ (Full Syllabus) · সৃজনশীল
A ও B চিহ্নিত অংশের পরিশোষণ পদ্ধতির ভিন্নতা রয়েছে- মূল্যায়ন করো।
উদ্দীপক

Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
