উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: নাফিজা ইদানিং লক্ষ্য করছে তার কোমরের দুপাশে ব্যথা করে। তার মাকে বললে মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার বললেন অপর্যাপ্ত পানি পান ও খাদ্য গ্রহণের অনিয়মানুবর্তিতা এর জন্য দায়ী। Q. নাফিজার শরীরে কোন অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে?
ক. হৃৎপিণ্ড
খ. বৃক্ক
গ. ফুসফুস
ঘ. যকৃত
উত্তর: বৃক্ক
ব্যাখ্যা: পর্যাপ্ত পানি পান ও খাদ্যগ্রহণ না করলে বৃক্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে কোমরের দুপাশে ব্যথা হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · MCQ

